Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এক ইউনিয়নের ৯ কেন্দ্রে নৌকার ভোট ৯৩

Advertisement

Icon

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ০১:২২ এএম

এক ইউনিয়নের ৯ কেন্দ্রে নৌকার ভোট ৯৩

Advertisement

নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে রোববার ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে একটি ইউনিয়নে নৌকার প্রার্থী হাসিনা বেগম পেয়েছেন মাত্র ৯৩ ভোট। তার বিপরীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৭ হাজার ৪০৫ ভোট।

এছাড়াও আরও তিনটি ইউনিয়নে জিতেছেন নৌকার বিদ্রোহী প্রার্থী ও জাকের পার্টি সমর্থিত এক প্রার্থী। সৈয়দপুরের পাঁচ ইউনিয়নের মাত্র ১টিতে জিতেছে আওয়ামী লীগের প্রার্থী।

নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী মোছা. হাসিনা বেগম সৈয়দপুর খাতামধুপুর ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে ভোট পেয়েছেন মোট ৯৩টি। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মাসুদ রানা বাবু মোটরসাইকেল প্রতীক নিয়ে ৭ হাজার ৪০৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হাসিনা বেগম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজম আলী সরকারের স্ত্রী।

অপর প্রার্থীদের মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ-এর মোহাম্মদ আবুল কাশেম আলী হাতপাখা প্রতিকে ২২৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. জুয়েল চৌধুরী আনারস প্রতীকে ৬ হাজার ৯৭৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজ রেজা টেলিফোন প্রতীকে ৭৬ ভোট পান।

উল্লেখ্য খাতামধুপুর ইউনিয়নের ৯টি কেন্দ্রে ১৭ হাজার ৪৯৬ জন ভোটার রয়েছে।

কামারপুকুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন সরকার পেয়েছেন ৫ হাজার ১৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের জিকো আহমেদ পেয়েছেন ৪ হাজার ৯০২ ভোট।

বাঙ্গালীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. শাহাজাদা সরকার নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইদুল হক পেয়েছেন ৩ হাজার ৮০০ ভোট (মোটরসাইকেল)।

কাশিরাম বেলপুকুর ইউনিয়নে গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির লানছু হাসান চৌধুরী পেয়েছেন ৬ হাজার ৩৫৭ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রভাষক কাজী মনিরুজ্জামান বাদশা ৫ হাজার ৮১১ (মোটরসাইকেল)।

বোতলাগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন মনিরুজ্জামান সরকার জুন। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রওশন হাবিব চৌধুরী পেয়েছেন ৫ হাজার ৩৬৩ ভোট (অটোরিকশা)।

সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকসেদুল মোমেন জানান, যোগ্য প্রার্থী সিলেকশন না হওয়ায় এমনটি হয়েছে। তারা যোগ্য প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠিয়েছিলেন। কিন্তু কেন্দ্র থেকে তাকে সিলেকশন দেয়া হয়।

Advertisement

নীলফামারী

Advertisement

আরও পড়ুন

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম