Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৬ শটগান ও ১০ পিস্তলসহ নৌকা প্রার্থীর ভাই আটক

Advertisement

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ১০:৩১ পিএম

৬ শটগান ও ১০ পিস্তলসহ নৌকা প্রার্থীর ভাই আটক

Advertisement

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি গাড়ি তল্লাশি করে ৬টি শটগান, ১০টি পিস্তল ও বিপুল পরিমাণ কার্তুজসহ বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে হোসেন্দি ইউনিয়নের হোসন্দি ব্রিজের উপর গাড়িতে এ তল্লাশি চালায় পুলিশ। এ সময় ইউপি চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠুর ভাই স্বপনসহ ৬ জনকে আটক করা হয়। 

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ইমামপুর, গুয়াগাছিয়া, বালুয়াকান্দিতে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ব্যালট পেপার ছিনাতাইয়ের ঘটনাও ঘটেছে ভাটেরচর স্কুল কেন্দ্রে। এছাড়া রঘুরচর কেন্দ্রে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নে ৩৫৫ প্রার্থী ভোটযুদ্ধে অংশগ্রহণ করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩৮ জন, সাধারণ সদস্য ২৩৬ জন ও সংরক্ষিত আসনে ৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী জানান, নির্বাচনে মোট ১ লাখ ১২ হাজার ৪০০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে। এই ভোটারের মধ্যে নারী ভোটার ৫৪ হাজার ৫৯৬ জন ও পুরুষ ভোটার ৫৭ হাজার ৮০৪ জন। মোট ৬৭টি কেন্দ্রে ৪৫০টি বুথে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তিনি আরো জানান, নির্বাচনে দায়িত্ব পালন করেছেন র্যা ব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, স্টাইকিং ফোর্স। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মনিটরিং সেল স্থাপন করা হয়েছে, যা নির্বাচনের পরেও চালু থাকবে।

Advertisement

আটক

Advertisement

আরও পড়ুন

হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম