Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শাজাহান খানের মেয়েকে বিয়ে করলেন এমপি ছোট মনির (ভিডিও)

Advertisement

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ০৬:৩৮ পিএম

শাজাহান খানের মেয়েকে বিয়ে করলেন এমপি ছোট মনির (ভিডিও)

Advertisement

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান।

বুধবার রাতে ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে অনুষ্ঠানের মধ্য দিয়ে কন্যা সম্প্রদান করেন শাজাহান খান।

২৯ বছরের ঐশী খান লন্ডন থেকে বিবিএ পাশ করেছে। ঐশী ছাড়াও শাহজাহান খানের আরও দুই ছেলে রয়েছে।

ছোট মনিরের পারিবারিক সূত্র জানায়, গত ১৭ জানুয়ারি ঢাকার ধানমন্ডি কেন্দ্রীয় মসজিদে বিয়ের কাবিন সম্পন্ন হয়। ওই দিন রাতে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে গায়েহলুদের আয়োজন করা হয়।

বুধবার সেনা মালঞ্চে বিবাহের অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপিসহ অন্তত ২০ জন সংসদ সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাসহ ৫ হাজার মানুষ অংশ নেন।

Advertisement

ছোট মনির এমপি বিয়ে মন্ত্রী

Advertisement

আরও পড়ুন

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

২০০ কারখানা ছুটি ঘোষণা আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, কাভার্ড ভ্যানে আগুন

আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, কাভার্ড ভ্যানে আগুন

চাঁদাবাজি থেকে গুম-খুন: যেভাবে ‘সন্ত্রাসী এসপি’তে পরিণত হয়েছিলেন সাবেক ডিআইজি আনিসুর

চাঁদাবাজি থেকে গুম-খুন: যেভাবে ‘সন্ত্রাসী এসপি’তে পরিণত হয়েছিলেন সাবেক ডিআইজি আনিসুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম