Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যে কারণে নিজেদের পেটে ছুরিকাঘাত দুই বন্ধুর

Advertisement

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ০৫:৪৭ পিএম

যে কারণে নিজেদের পেটে ছুরিকাঘাত দুই বন্ধুর

Advertisement

নাটোরের গুরুদাসপুরে নিজেদের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছে ঘনিষ্ঠ দুই বন্ধু। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বামনবাড়িয়া উত্তরপাড়া মাঠের মধ্যে ওই ঘটনা ঘটেছে।

আহত জহুরুল ইসলাম (৩২) বামনবাড়িয়া উত্তরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং অপর বন্ধু বাবু ওরফে সবুজ (৩০) ওই গ্রামের আবু সাঈদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ছুরিকাহত অবস্থায় বাড়িতে ফোন করলে স্বজনরা গিয়ে দেখতে পান বাবু ও জহুরুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। স্বজনদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে তারা দুই বন্ধু নিজেরা আত্মহত্যা করতে গিয়েছিলেন বলে জানা গেছে।

এলাকাবাসীরা মনে করছেন, তাদের মধ্যে সমকামী সম্পর্কের বিষয়টি এলাকায় জানাজানি হওয়ায় তাদের সংসারে অশান্তি শুরু হয়। এ ঘটনা নিয়ে তিন দিন পূর্বে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। বুধবার রাতে বাড়ির পাশের মাঠে তারা মান সম্মানের ভয়ে নিজেরা আত্মহত্যা করতে চেষ্টা করেছেন।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, ওই দুই বন্ধু জানিয়েছেন তারা নিজেদের পেটে ছুরিকাহত করে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় কেউ দায়ী নয়। তবে তাদের সমকামিতার বিষয় জানাজানি হওয়ায় তারা আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে। বিস্তারিত জানতে পুলিশি তদন্ত চলছে।

Advertisement

নাটোর গুরুদাসপুর থানা

Advertisement

আরও পড়ুন

প্রতিমা দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শোভন-দিশার

প্রতিমা দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শোভন-দিশার

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

চসিকের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা, তিনজন কারাগারে

চসিকের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা, তিনজন কারাগারে

পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম