বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০১৮ সালের এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ১৪০ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ১৭ জন। আর জিপিএ-৫ বেড়েছে ১১ জন পরীক্ষার্থীর।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম স্বাক্ষরিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
এ বছর পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়েছিল ২২ হাজার ১৫২ বিষয়ে।
