Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মায়ের অভিযোগে মাদকাসক্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ১২ মে ২০২২, ০৫:৫৫ পিএম

মায়ের অভিযোগে মাদকাসক্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড

Advertisement

কিশোরগঞ্জের ভৈরবে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে লিটনকে (৩০) ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার সাদু মিয়ার বাড়ির চুন্নু মিয়ার ছেলে। 

বৃহস্পতিবার দুপুরে ভৈরব উপজেলা  নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।

অভিযোগকারী মা শাহিদা বেগম বলেন, আমার ছেলেটা বন্ধু-বান্ধবের সঙ্গে চলাফেরার সময়ে হঠাৎ করেই মাদকাসক্ত হয়ে পড়ে। মাদক থেকে দূরে রাখতে ছেলেকে বিয়ে করাই কিন্তু তাতেও থামেনি মাদক নেওয়া। একপর্যায়ে ছেলেকে ছেড়ে চলে যায় তার স্ত্রী। এরপর থেকে প্রতিনিয়তই মাদক গ্রহণের টাকার জন্য আমাকে মারধরসহ নানাভাবে অত্যাচার করত। গতকালও বসতবাড়ির টিউবওয়েল উঠিয়ে বিক্রি করে সেই টাকায় মাদক কিনে সেবন করে। এসব কাজে বাধা দিলেই মারধর করতে আসে। তাই ছেলেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আসি। এখন যদি কারাগারে গিয়ে কিছুটা পরির্বতন হয় সেই আশাই আছেন তিনি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, সমাজে মাদকের ছোবলে অসংখ্য পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। পরিবারের একজন সদস্য যদি মাদকাসক্ত হয়ে পড়ে, তাহলে সেই পরিবার আর সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তেমনি এ উপজেলায় প্রতিদিনই ৩-৪টি আবেদন আসে। তেমনি আজকে এক মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে তার বসতবাড়ি থেকে মাদকাসক্ত ছেলেকে মাদক সামগ্রীসহ আটক করে নিয়ে আসা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের জেলসহ একশ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
 

Advertisement

মা মাদকাসক্ত যুবক কারাদণ্ড

Advertisement

আরও পড়ুন

এতো বড় অপরাধের জন্য পদত্যাগ যথেষ্ট নয়: হাসনাত

এতো বড় অপরাধের জন্য পদত্যাগ যথেষ্ট নয়: হাসনাত

আ.লীগ পরিচয় পেলে ভিক্ষা নিতেন না মকবুল

আ.লীগ পরিচয় পেলে ভিক্ষা নিতেন না মকবুল

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম