Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ এএম

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে ঝালকাঠিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এরই মাধ্যমে ঝালকাঠি জেলার সুবিধাবঞ্চিত রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্পষ্ট দৃষ্টির চশমা বিতরণ এবং সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ প্রদান করা হচ্ছে।

​সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠি সরকারি কলেজ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে এবং জেলা স্বাস্থ্য বিভাগ ও ডব্লিউসিসি ঝালকাঠির সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এসএম জিয়াউদ্দিন হায়দার।

বাংলাদেশে ৩৫ বছরের বেশি বয়সি প্রতি ১০ প্রাপ্তবয়স্কের মধ্যে ছয়জনই প্রেসবায়োপিয়ায় ভুগে থাকেন। পুরুষদের (৬০.২%) তুলনায় নারীদের মধ্যে (৬৩.১%) এর প্রাদুর্ভাব বেশি, তবে আক্রান্তদের মধ্যে মাত্র ৩ থেকে ১৩ শতাংশ মানুষ চশমা ব্যবহার করেন। তৃণমূল পর্যায়ে সাশ্রয়ী ও টেকসই চক্ষু সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে এই কর্মসূচি শ্রমিক, কারিগর, কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাজের উৎপাদনশীলতা, আয় বৃদ্ধি এবং সামগ্রিক জীবনমান উন্নত করতে সরাসরি ভূমিকা রাখছে। একটি গবেষণায় দেখা গেছে, চশমা ব্যবহারের ফলে একজন ব্যক্তির আয় ৩২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিনের সক্রিয় সহযোগিতায় আয়োজিত এই চক্ষু ক্যাম্পে ৭৮৭ জনের চক্ষু পরীক্ষা করা হয়, ৪৯১ জনের প্রেসবায়োপিয়া শনাক্ত হয় এবং তাদের মাঝে ৪৯১টি চশমা বিতরণ করা হয়। এছাড়া ৩৬ জন ছানি রোগী শনাক্ত করা হয়, ১০২ জন অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীকে চিহ্নিত করা হয় এবং ৭৯ জন সাধারণ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (সংসদ সদস্য, ঝালকাঠি-২)।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, এবং ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯

মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯

‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’

‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে আদালতে হট্টগোল, হুমকি

ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে আদালতে হট্টগোল, হুমকি

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই: সারজিস আলম

শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই: সারজিস আলম

আরও পড়ুন

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম