Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৩:১৯ পিএম

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা

Advertisement

নেত্রকোনা সদরের কুনিয়া গ্রামে পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, সদর উপজেলার কুনিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে আয়াতুল ইসলাম (৪০) দোকানে পাওনা মাত্র ১০০ টাকা চাইলে পাশের কাঞ্চনপুর গ্রামের মৃত কাশেম ফকিরের ছেলে রিপন ফকিরের সঙ্গে এ নিয়ে বাকবিতণ্ডা হয়।

এ সময় রিপন ফকির উত্তেজিত হয়ে দোকানদার আয়াতুল ইসলামকে মারধর করেন। পরে আয়াতুলকে গুরুতর আহতাবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, তুচ্ছ ঘটনায় দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দোকানদারকে মারধর করেন রিপন।

পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিপন ফকিরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

Advertisement

পাওনা টাকা.

Advertisement

আরও পড়ুন

প্রতিমা দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শোভন-দিশার

প্রতিমা দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শোভন-দিশার

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

চসিকের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা, তিনজন কারাগারে

চসিকের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা, তিনজন কারাগারে

পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম