Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আমদানির খবরে কমেছে ডিমের দাম

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০৫:০০ পিএম

আমদানির খবরে কমেছে ডিমের দাম

Advertisement

ভারত থেকে ডিম আমদানির খবরে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমেছে ডিমের দাম। একদিনের ব্যবধানে প্রতিটি ডিমের দাম কমেছে ১ টাকা। একদিন আগে প্রতি পাতা (৩০ পিস) ডিম ৩৬০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। 

হিলি বাজারে ডিম কিনতে আসা আনছার আলী বলেন, বাজারে সব পণ্যের দামই বেশি। এর মধ্যেও কিছুটা স্বস্তির খবর যে ডিমের দাম কমেছে। প্রতি পিস ডিম ১১ টাকা করে বিক্রি হচ্ছে। তবে চাল, তেল, চিনি, পেঁয়াজ, আদা, রসুন, বিভিন্ন মসলাসহ অনেক নিত্যপণ্যের দাম বেশি। আমাদের অনেক কষ্ট করে বাজার করতে হচ্ছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছি। ব্যয় যেভাবে বেড়েছে আয় তো সেভাবে বাড়েনি। কিভাবে সংসার চলবে সেই চিন্তায় ঘুম আসছে না। 

হিলি বাজারের ডিম বিক্রেতা রিয়াজুল ইসলাম বলেন, মুরগির খাবারের দাম বৃদ্ধি হওয়ার কারণে কয়েক দিন থেকে ডিমের দাম বৃদ্ধি করে দিয়েছেন খামার মালিকরা। যার জন্য বেশি দামে ডিম কিনতে হচ্ছে এবং বেশি দামে ডিম বিক্রি করতে হচ্ছে। আমরা সাধারণত রংপুর অঞ্চলের খামার থেকে ডিম সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করি। ডিমের দাম বাড়তির কারণে আমাদের বিক্রি কমেছে। 

এদিকে হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, হিলি বাজারসহ আশপাশের বাজারগুলোতে অসাধু ব্যবসায়ীরা যেন নিত্যপণ্যের দাম বেশি না নিতে পারে সেই জন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। অধিক মূল্যে পণ্য বিক্রি করলে আমরা আইনের আওতায় এনে জরিমানা করব। ভোক্তাদের অধিকার রক্ষায় সবসময় আমাদের আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।

Advertisement

দিনাজপুর হিলি ডিম

Advertisement

আরও পড়ুন

ঋণ করে কেনা ৫ গরুই চুরি, ঋণের বোঝায় দিশেহারা জাকির

ঋণ করে কেনা ৫ গরুই চুরি, ঋণের বোঝায় দিশেহারা জাকির

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে সড়ক অবরোধ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে সড়ক অবরোধ

ঘটনার সময় কারাগারে তবু নাম এজাহারে, পুলিশের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা

ঘটনার সময় কারাগারে তবু নাম এজাহারে, পুলিশের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা

রাসিকে সর্বোচ্চ করদাতারা পাবেন সম্মাননা

রাসিকে সর্বোচ্চ করদাতারা পাবেন সম্মাননা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম