Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাটোরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

Advertisement

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৮:৩১ এএম

নাটোরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

Advertisement

নাটোরের লালপুরে ছুরিকাঘাতে নাজমুল হাসান (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নে নান্দরায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নাজমুল হাসান একই গ্রামের আজিজ হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নাজমুল হাসান উপজেলার নান্দরায়পুরে সনাতন ধর্মাবলম্বীদের মনসা মন্দিরে মনসা দেবীর পূজা উৎসবে যান। সেখানে মোটরসাইকেলের গ্যারেজে মোটরসাইকেল রাখা কেন্দ্র করে নাজমুলের সঙ্গে গ্যারেজ মালিক একই গ্রামের জামশেদ আলীর ছেলে মো. জিয়াসহ (২৪) অজ্ঞাতনামা ৪-৫ জন ব্যক্তির তর্কবিতর্ক হয়। একপর্যায়ে জিয়ার হাতে থাকা চাকু দিয়ে নাজমুলের ডান পায়ের উরুতে আঘাত করে। 

আরও পড়ুন: ফতুল্লায় আওয়ামী লীগ অফিস ভাঙচুর, পুলিশসহ আহত ১২

এতে নাজমুল গুরুতর রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক আত্মীয়-স্বজন আহত নাজমুলকে মোটরসাইকেলযোগে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণেই নাজমুলের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। 

লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন  জানান, অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলছে।

Advertisement

নাটোর যুবক

Advertisement

আরও পড়ুন

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

যুবদল নেতার লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

যুবদল নেতার লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ, নেপথ্যে যে ঘটনা

রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ, নেপথ্যে যে ঘটনা

বিএনপি নেতার শ্যালকের দোকানে মিলল সরকারি চাল

বিএনপি নেতার শ্যালকের দোকানে মিলল সরকারি চাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম