Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মাঠ থেকে বৃদ্ধের মাথা থেঁতলানো লাশ উদ্ধার

Advertisement

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ১২:৫৮ পিএম

মাঠ থেকে বৃদ্ধের মাথা থেঁতলানো লাশ উদ্ধার

Advertisement

কুষ্টিয়ার দৌলতপুরে খেরেজ আলী ফকির (৬৫) নামে এক বৃদ্ধের মাথা থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর এলাকার একটি মাঠ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

নিহত খেরেজ আলী ওই এলাকার ঈদগাহপাড়া গ্রামের মৃত সুরত আলী ফকিরের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মাঠের মধ্যে বৃদ্ধের লাশ দেখতে পেয়ে পুলিশকে খরব দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে বৃদ্ধের মাথা থেঁতলানো লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল কিশোরের

এ বিষয়ে দৌলতপুর থানার পরিদর্শক রাকিবুল ইসলাম জানান, এটি একটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

নিহত বৃদ্ধ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম