Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আচরণবিধি লঙ্ঘন: স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি সভায় সাবেক মেয়র জাহাঙ্গীর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০২:২৯ পিএম

আচরণবিধি লঙ্ঘন: স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি সভায় সাবেক মেয়র জাহাঙ্গীর

Advertisement

গাজীপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে মতবিনিময় সভা করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিনের বিরুদ্ধে। সোমবার দুপুরে নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে মতবিনিময় সভা করেছেন তিনি। বুদ্দিনকে সমর্থন দিয়ে তার সঙ্গে ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও তার সমর্থকরা। 

গাজীপুর সিটি করপোরেশনের ১৯ থেকে ৩৯ নম্বর ওয়ার্ড, ৪৩ থেকে ৫৭ নম্বর ওয়ার্ড এবং গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত গাজীপুর-২ সদর আসন। এই আসনের টানা চারবারের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি এবারও নৌকার টিকিট পেয়েছেন। দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন। 

সভায় উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বলেন, ‘সব সময় বাইরে ভোট দিয়েছেন, এবার ঘরের মধ্যে ভোট দেন। আমি যদি নির্বাচিত হই, বিজয়ী হই, সে বিজয় হবে মেয়র (সাবেক) জাহাঙ্গীরের। আমি বিজয়ী হলে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে একটি সুন্দর নগরী গড়ে তুলব।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সমালোচনা করে বুদ্দিন বলেন, ‘এমপি নির্বাচিত হয়ে যদি দিনরাত সিটি করপোরেশনের পেছনে লেগে থাকেন, তাহলে উন্নয়ন হবে কীভাবে। টঙ্গীতে গিয়েছিলাম, সেখানে আমাকে তারা বলেছে, টঙ্গীর মানুষ নির্যাতিত হয়েছে। তারা (প্রতিমন্ত্রী) কাউকে কিছু দিতে পারে না, শুধু সংরক্ষণ করতে পারে।’

সভায় সাবেক মেয়র জাহাঙ্গীরের উচ্ছ্বসিত প্রশংসা করেন বুদ্দিন। তাকে গাজীপুরের ক্যারিশম্যাটিক নেতা হিসেবে উল্লেখ করেন। বলেন, ‘সারা বাংলাদেশে জাহাঙ্গীর আলমের মতো নেতা খুব বিরল। তিনি আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু একজন ক্যারিশমাটিক লিডার। তিনি মাত্র তিন বছরে গাজীপুরে চেহারা পরিবর্তন করে দিয়েছিলেন, জাহাঙ্গীরে বিরুদ্ধে তারা (প্রতিপক্ষ) ষড়যন্ত্র করেছিল। তিনিসহ (জাহাঙ্গীর) সবাই আমার পক্ষে রয়েছেন, আমি আপনাদের ঘরের সন্তান। সব সময় আমাকে আপনারা পাশে পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন। তাই আমি নির্বাচিত হয়ে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে একটি আধুনিক শহর গড়ে তুলব।

সভায় নেতৃত্বে পরিবর্তনের কথা বলেছেন জাহাঙ্গীর আলম। যারা মানুষকে মূল্যায়ন করে এবারের নির্বাচনে তাদের পক্ষেই কাজ করবেন জানিয়ে তিনি বলেন, ‘একটি পরিবর্তন দরকার। এই পরিবর্তন আলিমউদ্দিন বুদ্দিন ভাই (স্বতন্ত্র প্রার্থী) এর মাধ্যমে যেন হয়। যেহেতু বুদ্দিন ভাই প্রবীণ নেতা, তার মাধ্যমে যেন সমাজ ভালো থাকে, এ জন্য তার মাধ্যমে পরিবর্তন চাই৷ গাজীপুরের-১ থেকে পাঁচটি আসনেই যারা মানুষকে, আমাদেরকে মূল্যায়ন করেন, তাদের পক্ষে কাজ করব। বুদ্দিন ভাই যেহেতু আমাদের সঙ্গে থেকে উন্নয়ন করতে চেয়ে দোয়া চেয়েছেন, তার জন্য কাজ করব। রাজনীতিতে দেখেছি বুদ্দিন ভাই একজন আদর্শবান মানুষ। তাই আমরা বুদ্দিন ভাইয়ের জন্য ভোট চাই, দোয়া চাই।

নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১২ ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না। 

সভায় বুদ্দিনের পক্ষে প্রচার চালানো হয় প্রকাশ্যে। সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে জাহাঙ্গীর আলমপন্থীরা অংশ নেন।

আচরণবিধি ভেঙে আলিম উদ্দিনের মতবিনিময় সভার বিষয়ে গাজীপুর সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এইচ এন কামরুল হাসান জানান, এই সভার বিষয়ে তাদের জানা নেই।

প্রসঙ্গত, গাজীপুরের গুরুত্বপূর্ণ এই আসনে আরও প্রার্থী হয়েছেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (স্বতন্ত্র), জাতীয় পার্টির প্রার্থী জয়নাল আবেদীন, জাকের পার্টির প্রার্থী রিনা রহমান, ন্যাশনাল পার্টির কাজী হাসিবুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির এস এম জাহাঙ্গীর আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আমির হোসাইন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ আবু দাউদ মছনবী এবং বাংলাদেশ কংগ্রেসের রেহেনা আক্তার।
 

Advertisement

জাহাঙ্গীর আলম গাজীপুর ভোট

Advertisement

আরও পড়ুন

হাসপাতালের রাস্তা কাগজে, বাস্তবে নেতার বাড়ির পথ!

হাসপাতালের রাস্তা কাগজে, বাস্তবে নেতার বাড়ির পথ!

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড

পুলিশ সুপার কার্যালয়ের সামনে ইয়াবার গোডাউন!

পুলিশ সুপার কার্যালয়ের সামনে ইয়াবার গোডাউন!

চান্দিনায় নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

চান্দিনায় নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম