Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হরতাল সমর্থকদের হামলায় ৩ সাংবাদিক আহত

Advertisement

Icon

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৪৮ পিএম

হরতাল সমর্থকদের হামলায় ৩ সাংবাদিক আহত

Advertisement

চাঁদপুরের শাহরাস্তিতে হরতাল সমর্থকদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। রোববার সকাল ১০টায় উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ঘটনার সময় একদল হরতাল সমর্থক স্থানীয় চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আসার পথে পুলিশের স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় ঘটনার ছবি তুলতে গেলে আক্রমণকারীরা সাংবাদিকদের ওপর চড়াও হয়। এ সময় তাদের ছোড়া কাঁচের বোতল ও ইটের আঘাতে ৩ সাংবাদিক আহত হন।

আহতরা হলেন- এশিয়ান টিভির প্রতিনিধি মো. জামাল হোসেন, দৈনিক কালবেলার প্রতিনিধি স্বপন কর্মকার মিঠুন ও আলোকিত চাঁদপুর পত্রিকার প্রতিনিধি মো. হাসানুজ্জামান। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

খবর পেয়ে সেনাবাহিনী, স্ট্রাইকিং ফোর্স ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন জানান, হামলাকারীরা বিএনপি ও জামায়াতের সমর্থক। তারা নির্বাচন বানচালের জন্য এ হামলা চালিয়েছে।

Advertisement

চাঁদপুর

Advertisement

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম