Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

জাতীয় সংসদের হুইপ মাশরাফি, নড়াইলে মিষ্টি বিতরণ

Advertisement

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১০:২৫ পিএম

জাতীয় সংসদের হুইপ মাশরাফি, নড়াইলে মিষ্টি বিতরণ

Advertisement

জাতীয় সংসদের হুইপ মনোনীত হয়েছেন ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা। 

এমন সংবাদে মাশরাফির সংসদীয় এলাকা নড়াইলের আওয়ামী লীগ ও সহযাগী সংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন।

সোমবার সন্ধ্যার পর শহরের নড়াইল চৌরাস্তা ও রূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। 

জানা যায়, দেশ স্বাধীনের পর থেকে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠনে বিশেষ ভূমিকা রাখলেও নড়াইল থেকে কেউ মন্ত্রী হননি। মাশরাফি হুইপ নির্বাচিত হওয়ায় নড়াইলবাসী খুশি। 

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, স্বাধীনতার পর থেকে নড়াইলে কেউ মন্ত্রী হতে পারেননি। তবে নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা হুইপ মনোনীত হওয়ায় আমরা আনন্দিত। আমাদের আশা তিনি মন্ত্রী হবেন।

আরও পড়ুন

>> নির্বাচনি এলাকায় ভালোবাসায় সিক্ত হলেন মাশরাফি

>> ফের নৌকার মনোনয়ন পেলেন মাশরাফি

>> প্রটোকল নিয়ে ‘বিব্রত’ মাশরাফি, যা বললেন

 

 

Advertisement

মাশরাফি সংসদ হুইপ নড়াইল মিষ্টি বিতরণ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম