Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

দেবিদ্বারে ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত

Advertisement

Icon

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৭ পিএম

দেবিদ্বারে ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত

Advertisement

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১১নং রাজামেহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত একটি চিঠিতে গত ৩১ জানুয়ারি বুধবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

রোববার এ বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার বিভাগের কুমিল্লা উপ-পরিচালক মো. মিজানুর রহমান।

জানা যায়, গত ২০২১ সালের ২৯ নভেম্বর সোমবার বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের নিজামুদ্দিন বাড়িতে ড্রেনমার্ক প্রবাসী আলাউদ্দিনের নতুন বাড়ি নির্মাণের সময় ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সরকার তার দলবল নিয়ে সেখানে যান। আলাউদ্দিনের বড়বোন জাহানারা বেগমের কাছে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরসহ হামলা করে ওই নারীকে তালাবদ্ধ করে নির্যাতন করেন।

ওই হামলায় ওই নারী সে সময় ৯৯৯ নম্বর জরুরি সেবায় ফোন করে পুলিশের সহযোগিতায় মুক্ত হয়ে একই বছরের ২ ডিসেম্বর কুমিল্লার ৪নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজামেহের ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনসহ ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

ওই মামলাটি দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত ২০২২ সালের ২৭ এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত বিগত ২০২৩ সালের ৫ জানুয়ারি অভিযোগ গঠন করেন। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে অভিযুক্তসহ প্রতিবেদন দাখিল করে। পরে গত বছরের ৯ মে ওই ইউনিয়নের চুলাশ গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম ওই ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি আবেদন করায় বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লা জেলা প্রশাসককে (ডিসি) প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, আমাকে বহিষ্কার করা হয়েছে এমন কোনো চিঠি আমি এখনো পাইনি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। আমি কোনো দুর্নীতি করিনি, বহিষ্কারের বিষয়ে আদালতের শরণাপন্ন হব।

এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, রাজামেহার ইউপি চেয়ারম্যানের সাময়িক বহিষ্কারের কোনো চিঠি এখনো পাইনি।

Advertisement

কুমিল্লা ইউপি চেয়ারম্যান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম