Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শাহ আমানতে সবজির ভেতর বৈদেশিক মুদ্রা

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম

শাহ আমানতে সবজির ভেতর বৈদেশিক মুদ্রা

Advertisement

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি রিয়াল, ওমানি রিয়াল ও আমিরাতের দিরহামসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। সাকিব নেওয়াজ নামে ওই যাত্রী সবজির ভেতর লুকিয়ে এসব বৈদেশিক মুদ্রা পাচার করার চেষ্টা করেছিলেন।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বেবিচকের সহযোগিতায় তল্লাশি করে এসব মুদ্রাসহ ওই যাত্রীকে আটক করা হয়।

বুধবার তাকে এ সংক্রান্ত মামলায় আদালতে পাঠিয়েছে পতেঙ্গা থানা পুলিশ।

গ্রেফতার সাকিব নেওয়াজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ হরিনা ওয়ার্ডের আবদুল মোনাফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বহির্গমন ৭ নম্বর গেটে এনএসআই এবং কাস্টমস টিম অভিযান পরিচালনা সাকিব নেওয়াজ নামে ওই যাত্রীকে আটক করে। তিনি ব্যাগেজে সবজির ভেতর লুকিয়ে বৈদেশিক মুদ্রাগুলো পাচার করার চেষ্টা করেছিলেন। এসব মুদ্রার আনুমানিক মূল্য ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা। উদ্ধার করা বিদেশি মুদ্রা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে বিমানবন্দর এনএসআই সুপারিশে ওই যাত্রীকে সংশ্লিষ্ট পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, আটক সাকিব নেওয়াজ প্রায়ই মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন। তিনি সরকার নির্ধারিত পরিমাণ বৈদেশিক মুদ্রার চেয়ে বেশি (৭ হাজার ইউএস ডলারের সমান) অতিরিক্ত মুদ্রা পাচারের চেষ্টা করায় তার কাছে থাকা সব বৈদেশিক মুদ্রা আটক করে জব্দ করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, সাকিব নেওয়াজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। পরে তার ব্যাগেজ তল্লাশি করে সবজির কার্টনে ১ লাখ ৪০ হাজার সৌদি রিয়াল (প্রতি রিয়াল ৩২ দশমিক ৭০ টাকা দরে ৪৫  লাখ ৭৮ হাজার টাকা), ৫৭৫ ওমানি রিয়াল (প্রতি রিয়াল ৩১০ টাকা দরে ১ লাখ ৭৮ হাজার ২৫০ টাকা) এবং ৯ হাজার ২০০ ইউএই দিরহাম (প্রতি দিরহাম ৩২ দশমিক ৯০ টাকা দরে ৩ লাখ ২ হাজার ৬৮০ টাকা) পাওয়া যায়। উদ্ধার হওয়া মুদ্রা ইউএস ৪২ হাজার ১৫৮ ডলারের সমান।

Advertisement

চট্টগ্রাম

Advertisement

আরও পড়ুন

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

বরেন্দ্রভূমিতে প্রথম মিয়াওয়াকি ফরেস্ট

বরেন্দ্রভূমিতে প্রথম মিয়াওয়াকি ফরেস্ট

নতুন করে আলোচনায় এমপি সান্টু বরিশালে এক মহল্লায় তিন মেয়র প্রার্থী

বরিশালে এক মহল্লায় তিন মেয়র প্রার্থী

অপ্রতিম হত্যা আইফোনই কারণ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

আইফোনই কারণ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম