Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাজীগঞ্জ আ.লীগের যুগ্ম সম্পাদক ঢাকায় গ্রেফতার

Advertisement

Icon

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম

হাজীগঞ্জ আ.লীগের যুগ্ম সম্পাদক ঢাকায় গ্রেফতার

Advertisement

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনকে হত্যা মামলায় গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বুধবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে বলে জানান কুমিল্লা র‌্যাব-১১ উপ-পরিদর্শক তারেক।

৪ আগস্ট হাজীগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। শিগগিরই তাকে হাজীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ নেতা হাজী মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় দুটো মামলা রয়েছে। র‌্যাবের হাতে গ্রেফতারের বিষয়টি থানাকে নিশ্চিত করেছে র‌্যাব-১১।

হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার আজাদ সরকারকে কুপিয়ে হত্যা করা হয়। পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিনি আসামি।

উল্লেখ্য, হাজী মো. জসিম উদ্দিন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তমের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।

Advertisement

চাঁদপুর

Advertisement

আরও পড়ুন

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণ লুট

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণ লুট

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব, পর্যবেক্ষণে পেট্রোবাংলা

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব, পর্যবেক্ষণে পেট্রোবাংলা

৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন...

৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন...

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম