Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে ধর্ম উপদেষ্টা

Advertisement

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম

রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে ধর্ম উপদেষ্টা

Advertisement

কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন। সোমবার বিকাল ৩টার দিকে উপদেষ্টা রামু রাংকুট বনাশ্রম বিহারে যান।

সেখানে পৌঁছলে ফুলেল অভ্যর্থনা জানান বিহারের অধ্যক্ষ শ্রী জ্যোতিসেন মহাথেরোসহ স্থানীয় বৌদ্ধ নেতারা।

ধর্ম উপদেষ্টা রাংকুট বৌদ্ধ বিহার, রাংকুট পদ্মবীনা ঝুলন্ত সেতু, মীরাক্কেল গার্ডেনসহ বিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন এবং বিহারের ধর্মীয় গুরুসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রী জ্যোতিসেন মহাথেরো রামুর ঐতিহাসিক তীর্থস্থানের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্ব ধর্ম উপদেষ্টাকে অবহিত করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ১৯৮৩-৮৪ সালের দিকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অধ্যয়নকালীন এই রাংকুট বৌদ্ধ বনাশ্রম বিহারটি দর্শন করতে এসেছিলেন। ওই সময় বাংলাদেশ টাইমস পত্রিকায় এই রাংকুট বনাশ্রমের ইতিহাস নিয়ে ৩টি আর্টিক্যালও লিখেছিলেন। দীর্ঘ ৪০-৪২ বছর পর আজ আবার দর্শন করতে এসে এই বিহারের অফুরন্ত উন্নতি ও সৌন্দর্য দেখে খুবই অভিভূত হয়েছেন। তিনি ঐতিহাসিক এ প্রতিষ্ঠানের উন্নয়নে অনুদানের প্রতিশ্রুতি দেন।

পরে তিনি তীর্থস্থানের পরিদর্শন বহিতে সংক্ষিপ্ত মন্তব্য লিপিবদ্ধ করেন। এতে তিনি লিখেন- আজ সরকারি সফরের অংশ হিসেবে ঐতিহাসিক রাংকুট বনাশ্রম তীর্থস্থান পরিদর্শন করি। খ্রিস্টপূর্ব ২৬৮ সালে মৌর্য বংশের প্রতাপশালী সম্রাট অশোক এই তীর্থস্থানটি প্রতিষ্ঠা করেন। এই তীর্থস্থানের সামাজিক কর্মকাণ্ডসমূহ অত্যন্ত প্রশংসনীয়, আমি সংশ্লিষ্ট সকলের আন্তরিকতায় অত্যন্ত মুগ্ধ। আমি প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করি।

পরিদর্শনকালে উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম, রামু থানার পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ, কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল খালেক নিজামী, রামু প্রবাসী কল্যাণ সংস্থা মক্কা রামু শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস মোহাম্মদ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, বৌদ্ধ ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

কক্সবাজার

Advertisement

আরও পড়ুন

‘অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না’

‘অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না’

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম