Logo
Logo
×

Advertisement

সরকার

‘অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না’

Advertisement

Icon

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম

‘অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না’

ছবি: যুগান্তর

Advertisement

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না। প্রশাসনে যারা আছেন, তারা হয়তো বিষয়টি জানার কথা। বিভিন্নভাবে চক্রান্ত করে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল। জনগণ তা হতে দেয়নি।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সামাজিক সুরক্ষা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গ্যাসের যে সংকট, তা নিরসন হতে এক বছর সময় লাগবে। তারপরও যতটুকু সম্ভব আমদানি করে সরকার গ্যাস দিয়ে যাচ্ছে।

মন্ত্রী বলেন, আমাদের দুর্ভাগ্য, আমরা ক্ষমতা নেওয়ার পরই বিশ্বজুড়ে যুদ্ধ লেগে গেল। ইরান, ইউক্রেন, এখন সৌদি আরবে চলছে। নানা কারণে অর্থনৈতিক সংকটে পড়েছি। এ সংকট বিশ্বব্যাপী।

তিনি বলেন, ১৭ বছরে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের যে ক্ষতি করেছে। এ ছাড়া গত দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, আমাদের দেশে কিছু অসভ্য লোক সাধারণ মানুষকে উসকে দিয়ে অকারণে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চায়। এদেরকে বট বাহিনী বলে। তাদের অপতৎপরতা ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।

সাংবাদিকদের সহযোগিতা চেয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এ মাধ্যমকে ব্যবহার করে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা সম্পর্কে সচেতন থাকা জরুরি। কোনো তথ্য যাচাই না করে প্রচার করা উচিত নয়। তিনি সবাইকে বস্তুনিষ্ঠ তথ্য প্রচার, দায়িত্বশীল আচরণ এবং গঠনমূলক মতপ্রকাশের আহ্বান জানান।

পরে মন্ত্রী পূজামণ্ডপে সরকারি সহায়তা, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ, গরিব অসহায়দের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন।

উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মুরাদ হোসেন। এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) জোনাঈদ আফ্রিদ, ওসি মকবুল হোসেন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ সওদাগর বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

চট্টগ্রাম ও সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান বিমান পরিবহন মন্ত্রীর

চট্টগ্রাম ও সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান বিমান পরিবহন মন্ত্রীর

হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

লুটপাটের টাকা খাওয়ার দিন শেষ, দেশে এলে শেখ হাসিনার বিচার হবে: বিমানমন্ত্রী

লুটপাটের টাকা খাওয়ার দিন শেষ, দেশে এলে শেখ হাসিনার বিচার হবে: বিমানমন্ত্রী

আরও পড়ুন

‘অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না’

‘অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না’

রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন

শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন

গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম