Logo
Logo
×

Advertisement

জাতীয়

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:১২ পিএম

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

সচিবালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে ১০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ জন যাত্রী। যাত্রীদের ভোগান্তি কমাতে এয়ার অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে এক সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যাত্রীদের যাতে ভোগান্তি কম হয়, ভোগান্তি তো অবশ্যই হচ্ছে সব জায়গায় হচ্ছে; এয়ার অপারেটর যারা আছে তাদেরকে টেক কেয়ার করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি, তাদের যতটুকু সম্ভব যাতে যাত্রী ভোগান্তি কম হয়। 

আগে যাতে জানিয়ে দেওয়া হয় এবং যারা এসেছে তাদের ভোগান্তি যতটুকু সম্ভব তাদের দ্বারা কমানো, এটার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছ।

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ জানান, দাম্মাম ও মদিনাগামী ফ্লাইটে যাত্রীদের সমন্বয় করার চেষ্টা চলছে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাদের বিকল্প ফ্লাইটে মদিনা অথবা দাম্মামে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, যাতে তারা সেখান থেকে কর্মস্থলে পৌঁছাতে পারেন এবং ভিসার মেয়াদ নষ্ট না হয়। 

তিনি বলেন, আমরা যে পদক্ষেপ নিয়েছি, অবশ্যই যাত্রী ভোগান্তিটা আমাদের কার্যক্ষমতার বাইরে ছিল। এখন দাম্মাম অথবা মদিনা, এই দুটি বিমানবন্দরে যেহেতু কার্যক্রম আছে, আমরা বলেছি, বিনা খরচে তাদের সমন্বয় করে দেব। তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে সিট প্রাপ্তি সাপেক্ষে আমরা ব্যবস্থা করবো।

কাইজার সোহেল আহমেদ বলেন, সৌদি আরব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গন্তব্য। সেখানে অনেক বাংলাদেশি বসবাস করেন। সুতরাং আমরা ওইভাবে সমন্বয় করছি। যদিও আমরা পরিকল্পনা করতে পারিনি। আমাদেরও তো তারা বলেনি যে আগামী তিন দিন বন্ধ থাকবে বা আগামী পাঁচ দিন বন্ধ থাকবে। তারা বলছে, আজ রাত ১টা পর্যন্ত বন্ধ, আবার বলছে কাল সকাল ৭টা পর্যন্ত বন্ধ। এভাবে আন্তর্জাতিক গন্তব্যে যাত্রীবাহী পরিবহনের পরিকল্পনা করা যায় না।

তিনি আরও বলেন, যতটুকু সম্ভব, আমরা অন্যান্য গন্তব্যের মাধ্যমে তাদের সৌদি আরবে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। অনেকের হয়তো ওয়ার্ক পারমিটের সমস্যা থাকতে পারে, তাদের পারিবারিক অনেক সমস্যা থাকতে পারে। সেসব বিবেচনায় নিয়ে অন্যান্য গন্তব্যের মাধ্যমে তাদের সহায়তা করার চেষ্টা করবো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

চট্টগ্রাম ও সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান বিমান পরিবহন মন্ত্রীর

চট্টগ্রাম ও সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান বিমান পরিবহন মন্ত্রীর

হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

লুটপাটের টাকা খাওয়ার দিন শেষ, দেশে এলে শেখ হাসিনার বিচার হবে: বিমানমন্ত্রী

লুটপাটের টাকা খাওয়ার দিন শেষ, দেশে এলে শেখ হাসিনার বিচার হবে: বিমানমন্ত্রী

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে মহাপরিকল্পনা চলছে: পর্যটনমন্ত্রী

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে মহাপরিকল্পনা চলছে: পর্যটনমন্ত্রী

আরও পড়ুন

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

কারাবন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু, পুনর্বাসনের সুপারিশ

কারাবন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু, পুনর্বাসনের সুপারিশ

ফ্যামিলি কার্ডের ডাটাবেজে আসবে সাড়ে ৪ কোটি পরিবার: সমাজকল্যাণমন্ত্রী

ফ্যামিলি কার্ডের ডাটাবেজে আসবে সাড়ে ৪ কোটি পরিবার: সমাজকল্যাণমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম