Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভোলায় সেতু নির্মাণ ও গ্যাস সংযোগের দাবিতে আলটিমেটাম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম

ভোলায় সেতু নির্মাণ ও গ্যাস সংযোগের দাবিতে আলটিমেটাম

Advertisement

ভোলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল, সেতু নির্মাণ এবং গ্যাস সংযোগ প্রদানের দাবিতে সমাবেশ করে ‘আগামীর ভোলা’।

এ সময় সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে সরকারকে আলটিমেটাম ও স্মারকলিপি দিয়ে শেষ হয় তাদের দাবি আদায়ের সমাবেশ।

 রোববার (২৭ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আগামীর ভোলার’ ব্যানারে আয়োজিত সমাবেশে এমন ঘটনা ঘটে।  

সরেজমিন দেখা গেছে, সমাবেশ চলার সময়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রেস ক্লাবের ভিতরে এসে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। পরে লাঠিচার্জ করে একাংশকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। 

অন্যদিকে সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে প্রেস ক্লাবের সামনের সড়কে স্বল্প সময়ের জন্য অবস্থান করেন তারা। এতে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে। এ সময় তারা দাবি আদায়ের জন্য সরকারকে ১৫ দিনের আলটিমেটাম দেয়। না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তারা। 

পরবর্তীতে আগামীর ভোলার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানানো হয়। 

এ সময় নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা অস্বীকার করে আগামীর ভোলার পক্ষ থেকে মীর জসিম সাংবাদিকদের বলেন, এখানে মেজর কিছু হয়নি। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে শুধু।

 শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, বিভিন্ন দাবি নিয়ে ভোলার বিভিন্ন স্তরের জনগণ সমাবেশ করতে এসেছিল। এ সময় তারা প্রেস ক্লাবের ভেতরে নিজেদের মধ্যে ক্ষিপ্ত আচরণ করেছিল। যেহেতু জাতীয় প্রেস ক্লাব একটি সংরক্ষিত এলাকা, তাই পুলিশ কঠোর অবস্থানে গিয়ে সেখান থেকে তাদের বের করে দেয়। তবে কাউকে মারধর করেনি। এখানে আলাদা করে কাউকে চিহ্নিতও করা হয়নি।

 এর আগে সমাবেশে বক্তারা বলেন, ভোলা জেলায় প্রায় ২৫ লাখ লোকের বসবাস। ভোলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের ন্যূনতম চিকিৎসা সেবা নাই, যাতায়াতের জন্য সেতু নেই, গ্যাস নেই। এমনকি মূল ভূখণ্ডের মানুষের জন্য নামে মাত্র কিছু হাসপাতাল থাকলেও প্রাথমিক চিকিৎসা পাওয়াও দুষ্কর। এর মূল কারণ হলো ভঙ্গুর প্রশাসনিক ব্যবস্থায় ডাক্তারদের ভোলায় হাসপাতালগুলোতে রাখা সম্ভব হচ্ছে না। ফলে প্রতিদিন বহু লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।

আগামীর ভোলার অন্যতম সমন্বয়ক আল আমিন মৃধা বলেন, গ্যাসসহ যেসব মৌলিক দাবি ছিল তার জন্য আশ্বাস দেওয়া হয়েছে। কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। বিগত ১৬ বছর ভোলাবাসীর জন্য কিছু করা হয়নি। এ সরকারকে বলতে চাই, দাবি মেনে নেন, না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।

নাজিম উদ্দিন আলম বলেন, ভোলা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবুও আমরা অবহেলিত। এখনো আমাদের ঘরে গ্যাস নেই। প্রতিটি বাড়িতে দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। ভোলা বরিশাল সেতু এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি। চারদিকে নদী তবুও নানা সংগ্রাম করে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। দ্বীপবাসীর উন্নত চিকিৎসার জন্য একটি মেডিকেল কলেজ স্থাপন করা দরকার। 

Advertisement

ভোলা সেতু

Advertisement

আরও পড়ুন

মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য

মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

ধামরাইয়ে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

ধামরাইয়ে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম