Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাসা থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৮:৫২ এএম

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাসা থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার

Advertisement

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের রাজধানী ঢাকার গুলশান এলাকার বাসায় অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর থানার পুলিশের চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হলেও শনিবার রাত ৮ টার দিকে তাদের থানায় হাজির করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগের মো. উজ্জল হোসেন (৩৫), জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা (৩৫), জেলা যুবলীগ কর্মী মীর সাইফুল্লাহ শাফি (৩৮), ছাত্রলীগ নেতা আবিদ হাসান (২৪) ও মো. হৃদয় হোসেন (২৪)।

এরা সকলেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ফুফাতো ভাই মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেনের অনুসারী। 

মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

Advertisement

স্বাস্থ্যমন্ত্রী রাজধানী মানিকগঞ্জ

Advertisement

আরও পড়ুন

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন

হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন

মালয়েশিয়ায় পাচারের সময় নারীসহ ৯ জন উদ্ধার

মালয়েশিয়ায় পাচারের সময় নারীসহ ৯ জন উদ্ধার

১৯ নভেম্বর লালমনিরহাট যাবেন প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর লালমনিরহাট যাবেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম