Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কে এই জান্নাতুল ফেরদৌস ঐশী?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৮, ০৪:২৮ এএম

কে এই জান্নাতুল ফেরদৌস ঐশী?

জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি: সংগৃহীত

Advertisement

৩০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। রোববার রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে আয়োজিত গ্র্যান্ড ফাইনালে তার মাথায় মুকুট পরিয়ে দেয়া হয়।

ঐশীর বাড়ি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মাটিভাঙা গ্রামে। চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন তিনি। তার বাবা একজন সমাজকর্মী, মা শিক্ষিকা। দুই বোনের মধ্যে ঐশী ছোট।

১৮ বছর বয়সী ঐশী পড়াশোনার পাশাপাশি স্কুল ও কলেজে নিয়মিত বিতর্কে অংশ নিয়েছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও যুক্ত আছেন নাচে। আঁকাআঁকি, লেখালেখি, গান, উপস্থাপনায়ও তার সমান আগ্রহ রয়েছে।

সাঁতারে পারদর্শী এই সুন্দরীর ইচ্ছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করা। ভবিষ্যতে বাল্যবিয়ে নিয়ে জনসচেতনতা তৈরির কাজ করতেও আগ্রহী ঐশী।

Advertisement

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী

Advertisement

আরও পড়ুন

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

উল্টোপথে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়েমুচড়ে নিহত ২

উল্টোপথে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়েমুচড়ে নিহত ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম