Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেঞ্চুগঞ্জে বিপৎসীমার উপরে কুশিয়ারার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

Advertisement

Icon

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৩:৩০ পিএম

ফেঞ্চুগঞ্জে বিপৎসীমার উপরে কুশিয়ারার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

ফাইল ছবি

Advertisement

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বেড়েছে কুশিয়ারা নদীর পানি। সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টা পর্যন্ত কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বইছে ১০ দশমিক ০৪ মিটার উচ্চতায়। যা বিপৎসীমার চেয়ে শূন্য দশমিক ৬৩ মিটার বেশি।

এদিকে, কুশিয়ারার পানি বাড়ায় উপজেলার সদর, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের একাধিক নিচু অঞ্চলে প্লাবিত হয়েছে। ক্ষতির মুখে পড়েছে ফসলি জমি ও বসতবাড়ি।

পাউবো কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের পাহাড়ি এলাকা থেকে নেমে আসা অতিরিক্ত পানি এবং টানা বৃষ্টিপাতের কারণে নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। বিশেষ করে উজানের ঢলের প্রভাব বেশি পড়ছে সীমান্তবর্তী পয়েন্টগুলোতে।

সিলেট জেলা পাউবোর উপসহকারী প্রকৌশলী (ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগর) মো. গোলাম বারী বলেন, ‘দুই একদিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। তখন পানি কিছুটা কমবে।’

উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দফতরগুলোকে সতর্ক রাখা হয়েছে। নিচু এলাকা ও প্লাবনপ্রবণ অঞ্চলের বাসিন্দাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবিলায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। প্রত্যন্ত ও প্লাবনপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সব ধরণের প্রস্তুতি রাখা হয়েছে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

২০০ কারখানা ছুটি ঘোষণা আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, কাভার্ড ভ্যানে আগুন

আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, কাভার্ড ভ্যানে আগুন

চাঁদাবাজি থেকে গুম-খুন: যেভাবে ‘সন্ত্রাসী এসপি’তে পরিণত হয়েছিলেন সাবেক ডিআইজি আনিসুর

চাঁদাবাজি থেকে গুম-খুন: যেভাবে ‘সন্ত্রাসী এসপি’তে পরিণত হয়েছিলেন সাবেক ডিআইজি আনিসুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম