Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাড়ে ৫ মাসে কুরআনের হাফেজ ৮ বছরের শিশু

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৬:৩৬ পিএম

সাড়ে ৫ মাসে কুরআনের হাফেজ ৮ বছরের শিশু

হাফেজ সাইদুল ইসলাম। ছবি: যুগান্তর

Advertisement

কুমিল্লার মুরাদনগরে মাত্র ৫ মাস ১৮ দিনে পবিত্র কুরআন মুখস্থ করেছে সাইদুল ইসলাম (৮) নামে এক শিশু। উপজেলার বাইড়া বড়বাড়ী দারুল কুরআন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র সাইদুল। 

মঙ্গলবার হাফেজ সাইদুল ইসলামকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

সাইদুল ইসলাম ওই এলাকার সবজি বিক্রেতা আক্কাস আলীর ছেলে।  

মাদ্রাসার প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, আল্লাহর অশেষ মেহেরবানি ও হিফজ বিভাগের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এবং নিজের আন্তরিক প্রচেষ্টায় খুব কম সময়ে হিফজ সমাপ্ত করতে পেরেছে সাইদুল। এই শিক্ষার্থী মাত্র সাড়ে ৫ মাসে পবিত্র কুরআন মুখস্থ করার গৌরব অর্জন করে। 

সাইদুলের এমন কৃতিত্বে অভিভাবক, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসী আনন্দিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে হাফেজ শিশুর পরিবার।

সাইদুলের বাবা আক্কাস আলী বলেন, ছোটবেলা থেকে কুরআন হিফজের বিষয়ে সাইদুলের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। মাদ্রাসায় ভর্তির জন্য সে নিজে চেষ্টা করে। ২০২৪ সালের ৬ ডিসেম্বর তাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়। ২০২৫ সালের শুরুতে তাকে পবিত্র কুরআনের সবক দেওয়া হয়। সাড়ে পাঁচ মাসের মধ্যে সে কুরআনে হাফেজ হয়ে ওঠে। দ্রুত সময়ে তার সফলতায় আমরা সবাই খুব খুশি। 

হাফেজ সাইদুল জানায়, আমি চেষ্টা করেছি, আল্লাহ সহায় ছিলেন বলেই মহাগ্রন্থ কুরআন আয়ত্ত করতে পেরেছি। ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার এবং হাক্কানি আলেম হওয়ার জন্য সবার কাছে দোয়া চাই।

হাফেজ অহিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, মাওলানা আমজাদ হোসাইন, সাজ্জাদ হোসেন ও শিক্ষক ডালিম মিয়া, হাফেজ সহিদুল ইসলাম প্রমুখ। 

Advertisement

কুমিল্লা

Advertisement

আরও পড়ুন

‘অজ্ঞতার কারণে ভুল হয়েছে’— শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা সেই যুবকের

‘অজ্ঞতার কারণে ভুল হয়েছে’— শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা সেই যুবকের

মানিক পশারীর কবর খোঁড়া ও দাফন ঘিরে আসলে কী ঘটেছিল? বেরিয়ে এলো আসল সত্য

মানিক পশারীর কবর খোঁড়া ও দাফন ঘিরে আসলে কী ঘটেছিল? বেরিয়ে এলো আসল সত্য

ছাত্রদল নেতা শাকিলের জানাজার পর এমপিপুত্রের ঘনিষ্ট প্রবাসীর শপিংমলে ভাঙচুর-লুটপাট

ছাত্রদল নেতা শাকিলের জানাজার পর এমপিপুত্রের ঘনিষ্ট প্রবাসীর শপিংমলে ভাঙচুর-লুটপাট

লুটপাট করে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

লুটপাট করে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম