Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে ছাত্রদল নেতার প্রতারণার অভিযোগ

Advertisement

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১০:৩৪ পিএম

প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে ছাত্রদল নেতার প্রতারণার অভিযোগ

Advertisement

বরিশালের মুলাদীতে টাকা-স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। বিয়ের প্রলোভনে ৩ মাস আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসীর স্ত্রী।

এ ঘটনায় বুধবার প্রবাসীর স্ত্রী ইব্রাহীম সিকদারসহ ৪ জনের বিরুদ্ধে মুলাদী থানায় অভিযোগ করেছেন। একইসঙ্গে বিয়ের দাবিতে মুলাদী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন প্রবাসীর স্ত্রী। 

ওই ছাত্রদলের নেতা হলেন ইব্রাহীম সিকদার। তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক। তিনি নাজিরপুর ইউনিয়নের চরনাজিরপুর গ্রামের রেজাউল সিকদারের ছেলে।

ইব্রাহীম সিকদার গত ২৩ মার্চ সন্ধ্যায় প্রবাসীর স্ত্রী ৩ সন্তানের জননীকে ভাগিয়ে নেন। পরে তাকে বিয়ে না করে ঢাকায় একটি বাসায় প্রায় ৩ মাস আটকে রেখে ধর্ষণ করেন। এছাড়া প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গত ২২ জুন গ্রামে ফিরে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন ইব্রাহীম।

সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী বলেন, ছাত্রদল নেতা ইব্রাহীম গত বছর ৫ আগস্টের পরে এলাকায় ফেরেন। এরপর তিনি আমার কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন। এর মধ্যে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২৩ মার্চ সন্ধ্যায় ইব্রাহীম সিকদার ৫ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকারসহ আমাকে ঢাকায় নিয়ে যান।

প্রবাসীর স্ত্রী আরও জানান, ঢাকায় নিয়ে ইব্রাহীম তাকে একটি বাসায় আটকে রাখেন। বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ছাত্রদল নেতা বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে গত ২২ জুন এলাকায় ফিরেয়ে এনে বাবার বাড়িতে পাঠিয়ে দেন; কিন্তু তার বাবা-মা তাকে গ্রহণ না করে বাড়ি থেকে বের করে দেন। বর্তমানে প্রবাসীর স্ত্রী আশ্রয়ের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানান। 

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিউদ্দীন ঢালী বলেন, ইব্রাহীম সিকদার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রবাসীর স্ত্রী ছাত্রদল নেতা ও তার বাবা-মা-বোনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

বরিশাল

Advertisement

আরও পড়ুন

যশোরে ১১ দলের লংমার্চে আড়াই লাখ মানুষের সমাগমের আশা

যশোরে ১১ দলের লংমার্চে আড়াই লাখ মানুষের সমাগমের আশা

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

সরকারের সমালোচনা করে গ্রেফতার নারী উদ্যোক্তা সাথীর জামিন

সরকারের সমালোচনা করে গ্রেফতার নারী উদ্যোক্তা সাথীর জামিন

ছাত্রদল নেতা খুন গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি

গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম