Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়ি বহরে হামলা, ভাঙচুর

Advertisement

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:১৮ পিএম

গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়ি বহরে হামলা, ভাঙচুর

গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা। ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা, গাড়ি ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 

বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান। 

রকিবুল হাসান বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করেছে তারা।

এর আগে, এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বুধবার সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

Advertisement

আওয়ামী লীগ ছাত্রলীগ গোপালগঞ্জ

Advertisement

আরও পড়ুন

শিকড়ের টানে কমলনগরে ইসমাইল জবিউল্লাহ, ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান

শিকড়ের টানে কমলনগরে ইসমাইল জবিউল্লাহ, ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: শ্রমমন্ত্রী

সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: শ্রমমন্ত্রী

সাংবাদিকদের একহাত নিলেন এনায়েতুল্লাহ আব্বাসী

সাংবাদিকদের একহাত নিলেন এনায়েতুল্লাহ আব্বাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম