Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোপালগঞ্জ জেলা মানচিত্রে না থাকাই ভালো: মুফতি আমির হামজা

Advertisement

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৩:৫০ পিএম

গোপালগঞ্জ জেলা মানচিত্রে না থাকাই ভালো: মুফতি আমির হামজা

Advertisement

আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন না। আমি মনে করি, আশেপাশের চারটা জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয়। এই জেলা মানচিত্রে না থাকাই ভালো। এটা একটা অভিশপ্ত জেলা। অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে ৬৩ জেলার বাংলাদেশ করা হোক।

তিনি বলেন, বিশেষ করে নড়াইল ফরিদপুর মাদারিপুর বরিশাল এই চারটা জেলার মধ্যে ভাগ করে দেওয়া হোক। তিনটি আসন তিন জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায়। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আমির হামজা বলেন, জুলাই যোদ্ধাদের ওপর হামলা দেশের ১৮ কোটি মানুষের ওপরেই হামলা। সুতরাং যারা এর সঙ্গে  জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। এর পরেও যদি তাদের শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা ধরে নেব, যারা গোপালগঞ্জ জেলার দায়িত্বে আছে তারাও এর সঙ্গে জড়িত।

সমাবেশে জেলা জামায়াতের অন্যান্য বক্তারা বলেন, অধ্যাদেশ জারির মাধ্যমে গোপালগঞ্জের নতুন নাম রাখতে হবে। গোপালগঞ্জের পুলিশ সুপার এ ঘটনার দায় এড়াতে পারে না বলে উল্লেখ করে তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা। 

জেলা জামায়াতের এই সমাবেশে জেলা নায়েবে আমির মো. আব্দুল গফুর, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

মুফতি আমির হামজা গোপালগঞ্জ

Advertisement

আরও পড়ুন

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

বাবার লাশ উঠানে, সম্পত্তির বিরোধে আটকে যায় জানাজা-দাফন

বাবার লাশ উঠানে, সম্পত্তির বিরোধে আটকে যায় জানাজা-দাফন

কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম