Logo
Logo
×
   

সারাদেশ

বান্দরবানে ২টি ধনেশ পাখি উদ্ধার

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১০:৫৯ পিএম

বান্দরবানে ২টি ধনেশ পাখি উদ্ধার

বন বিভাগের অভিযানে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি থেকে ২টি ধনেশ পাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে পাখিগুলো কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে।

বন বিভাগ ও স্থানীয়রা জানান, জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দুর্গম পাহাড়ের অরণ্য থেকে কৌশলে ধরে আটকে রাখা বিলুপ্তপ্রায় রাজ ধনেশ প্রজাতির ২টি পাখি উদ্ধার করেছে বন বিভাগ। একটি বাড়িতে পাহাড়ি সম্প্রদায়ের এক ব্যক্তি পাখি দুটি বিক্রির উদ্দেশ্যে রেখেছিলেন। খবর পেয়ে বন বিভাগের লোকজন অভিযান চালায়। উদ্ধার করা রাজ ধনেশ পাখি দুটি আকারে ছোট। উদ্ধারের পর পাখিগুলো থানচি থেকে বান্দরবান বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার পর পাখিগুলো বন বিভাগের তত্ত্বাবধানে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান জানান, উদ্ধারকৃত দুটি রাজ ধনেশ পাখি ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে। বন ও বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিত চলবে। বান্দরবানে খুব দ্রুত সীমান্ত সড়ক নির্মিত হচ্ছে। বন ও বন্যপ্রাণী রক্ষায় নতুন আরও চারটি অফিস স্থাপনের কাজ শুরু করা হবে। নতুন চারটি অফিস স্থাপনের ফলে সীমান্ত এলাকার বন ও বন্যপ্রাণী অনেকটাই নিরাপদ থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .