Logo
Logo
×

Advertisement

অপরাধ

ক্যাসিনো এনু-রূপনের ৯১টি ব্যাংক অ্যাকাউন্ট!

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ০৮:৪৭ পিএম

ক্যাসিনো এনু-রূপনের ৯১টি ব্যাংক অ্যাকাউন্ট!

Advertisement

ক্যাসিনো কেলেংকারি মামলায় গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তাঁর ভাই রূপন ভূঁইয়ার ৯১টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পেয়েছে সিআইডি। গত পাঁচ বছরে এনু-রূপনের বিভিন্ন ব্যাংক হিসাবে ২০০ কোটি টাকার লেনদেন হয়েছে।

বর্তমানে ৯১টি ব্যাংক অ্যাকাউন্টে ১৯ কোটি টাকা পাওয়া গেছে। রাজধানীতে তাদের ২০টি বাড়ি, ১২৮টি ফ্ল্যাট ও ২৫ কাঠা জমির হিসাব পাওয়া গেছে। ক্যাসিনোবিরোধী অভিযানের সময় তাদের বাড়িতে অভিযান চালিয়ে সিন্দুক থেকে ২৬ কোটি টাকা উদ্ধার করা হয়। ক্যাসিনো ব্যবসা এনু-রূপনদের পারিবারিক ব্যবসা। তার বাবাও এই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।’

মঙ্গলবার দুপুরে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি (সিরিয়াস ক্রাইম) ইমতিয়াজ আহমেদ এসব তথ্য জানান।

সিআইডি কর্মকর্তা বলেন, ‘এনামুল হক এনু ও তাঁর ভাই রূপন ভূঁইয়াসহ ৫১ জনের বিরুদ্ধে দায়ের করা মানি লন্ডারিং আইনের চার মামলার চার্জশিট প্রস্তুত করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে যেকোনো সময় আদালতে এই চার্জশিট দাখিল করা হবে।’

ইমতিয়াজ আহমেদ বলেন,  ৫১ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে করা চার মামলার অভিযোগপত্র প্রস্তুত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শিগগিরই এই চার্জশিট দেওয়া হবে।

Advertisement

ক্যাসিনো গেণ্ডারিয়া আওয়ামী লীগ এনামুল হক এনু রূপন ভূঁইয়া সিআইডি ব্যাংক অ্যাকাউন্ট

Advertisement

আরও পড়ুন

উদ্ধার সেই মোটরসাইকেলটি তাহসিফের, নিশ্চিত করল পিবিআই

উদ্ধার সেই মোটরসাইকেলটি তাহসিফের, নিশ্চিত করল পিবিআই

গরুহাটের নিয়ন্ত্রণ নিয়ে পাবনায় জোড়া খুন এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন

এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন

১৫ বছর চাকরি করে শত কোটি টাকার মালিক তিনি

১৫ বছর চাকরি করে শত কোটি টাকার মালিক তিনি

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম