Logo
Logo
×

Advertisement

জাতীয়

উদ্ধার সেই মোটরসাইকেলটি তাহসিফের, নিশ্চিত করল পিবিআই

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

উদ্ধার সেই মোটরসাইকেলটি তাহসিফের, নিশ্চিত করল পিবিআই

ছবি: সংগৃহীত

Advertisement

র মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) বলে নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া তাহসিফের মরদেহের কাছাকাছি স্থান থেকেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

রোববার (১ নভেম্বর) পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত বুধবার বিকালে ঢাকার তুরাগ নদের যে স্থান থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছিল, সেখান থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়। তাহসিফ মিরপুর-২ নম্বরের একটি শোরুম থেকে মোটরসাইকেলটি কিনেছিলেন।    

পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান জানান, ২০২২ সালে মোটরসাইকেলটি কিনেছিলেন তাহসিফ। তবে এখনো সেটির নিবন্ধন করা হয়নি। নিখোঁজ হওয়ার আগে বন্ধুস্থানীয় ছোট ভাইয়ের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। ওই ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া তথ্যের ভিত্তিতেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

তাহসিফের মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় দায়ের করা হত্যা মামলায় বর্তমানে চার দিনের রিমান্ডে রয়েছেন দীপ। মামলাটির তদন্ত করছে নৌ পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বারে তাহসিফের সঙ্গী সেই তরুণীর ৪ দিনের রিমান্ড

বারে তাহসিফের সঙ্গী সেই তরুণীর ৪ দিনের রিমান্ড

তাহসিফ হত্যা: যে ৬ কারণে দিশাকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

তাহসিফ হত্যা: যে ৬ কারণে দিশাকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

তাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে যান দিশা, গ্রেফতার হলেন যেভাবে

তাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে যান দিশা, গ্রেফতার হলেন যেভাবে

বারে তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

বারে তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফ হত্যা মামলা দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেফতার

তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেফতার

আরও পড়ুন

বাংলাদেশি হাজিদের চিকিৎসা ব্যয়ে কাটা ১০ কোটি ফেরত দিল সৌদি

বাংলাদেশি হাজিদের চিকিৎসা ব্যয়ে কাটা ১০ কোটি ফেরত দিল সৌদি

সরকার ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ: পর্যটন মন্ত্রী

সরকার ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ: পর্যটন মন্ত্রী

শাহ আমানত বিমানবন্দরে পৌঁছেছে আইকাও অডিট টিম

শাহ আমানত বিমানবন্দরে পৌঁছেছে আইকাও অডিট টিম

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম