Logo
Logo
×

Advertisement

জাতীয়

তাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে যান দিশা, গ্রেফতার হলেন যেভাবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম

তাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে যান দিশা, গ্রেফতার হলেন যেভাবে

কথিত বান্ধবী জেরিকা তাসনীম দিশার সঙ্গে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি। ফাইল ছবি

Advertisement

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার কথিত বান্ধবী জেরিকা তাসনীম দিশাকে (১৯) গ্রেফতার করেছে নৌ পুলিশ।  

শনিবার (৩১ অক্টোবর) মিরপুর-১৪ নম্বর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সূত্রমতে, গণমাধ্যমে নাম প্রকাশ হওয়ার পর থেকে দিশা আত্মগোপনে ছিলেন। লাশ উদ্ধারের আগে দিশা তাহসিফ সৌরির বাসার ঠিক উল্টো পাশে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ঘটনার পর থেকেই দিশা রাজধানীর বিভিন্ন এলাকায় ছোটাছুটি করেন। শনিবার রাতে তার খালার বাসায় এসে একজনকে জানান, নিরাপদে আছেন। পরে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে তার সন্ধান পায় এবং রাতে তাকে গ্রেফতার করে।  

এর আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নাম্বার সেক্টরের একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে পৌঁছান তাহসিফ, দীপ ও দিশা। তারা একটি মোটরসাইকেলে সেখানে যান। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে করে পৌঁছান দীপ। পরে তিনজনকে একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায় ক্যামেরায়।  

রেস্টুরেন্টের আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তাহসিফ ও ওই তরুণী লিফটের সামনে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর হেলমেট পরা অবস্থায় সেখানে পৌঁছান দীপ। এরপর তিনজন একসঙ্গে লিফটে ওঠেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায়। পরে মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান তারা।

রেস্টুরেন্ট থেকে তারা তিনজন কোথায় গেলেন, সেই তথ্য হন্যে হয়ে খুঁজছে তদন্তকারী দল।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাওয়া ও সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ। তবে তার বক্তব্যে অসংগতি পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করে পিবিআই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বারে তাহসিফের সঙ্গে সেই তরুণীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

বারে তাহসিফের সঙ্গে সেই তরুণীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফ হত্যা মামলা দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেফতার

তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেফতার

সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেফতার

সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেফতার

লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার

লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার

তাহসিফের মৃত্যু ঘিরে তদন্তে নতুন মোড়, কে সেই রহস্যময় তরুণী?

তাহসিফের মৃত্যু ঘিরে তদন্তে নতুন মোড়, কে সেই রহস্যময় তরুণী?

আরও পড়ুন

অটোরিকশা চলাচলে সরকারের নতুন বিধিমালা, কী আছে এতে

অটোরিকশা চলাচলে সরকারের নতুন বিধিমালা, কী আছে এতে

হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৩

হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৩

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য শামীমা সুলতানা

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য শামীমা সুলতানা

জামিন পাননি এমপি গাজী নজরুল

জামিন পাননি এমপি গাজী নজরুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম