Logo
Logo
×

Advertisement

জাতীয়

হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৩

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৩

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হাম বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফাইল ছবি

Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ সময়ে নতুন করে আরও এক হাজার শিশুর শরীরে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে।

রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হাম বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৩ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৩৫ জনে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ শিশু এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৫ শিশু।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুই শিশু মারা গেছে। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগে ১১৪৯ শিশু এবং নিশ্চিত হামে মারা গেছ ১০৫ শিশু। 

২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫৬৪ শিশু, চট্টগ্রামে ২৬৪ শিশু, সিলেটে ১২৬ শিশু, বরিশালে ১২৯ শিশু, খুলনায় ৮৯ শিশু, ময়মনসিংহে ৮৯ শিশু, রংপুরে ৫১ শিশু এবং রাজশাহীতে ৪১ শিশু শনাক্ত হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাম উপসর্গে আরও একজনের মৃত্যু

হাম উপসর্গে আরও একজনের মৃত্যু

হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ প্রাণহানি

হাম উপসর্গে আরও ৭ প্রাণহানি

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৪১২

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৪১২

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৯৫

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৯৫

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতের দাবি জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের

বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতের দাবি জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের

রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি

রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি

সাবেক সেনা কর্মকর্তা হাফিজের রিমান্ডের আবেদন

সাবেক সেনা কর্মকর্তা হাফিজের রিমান্ডের আবেদন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম