Logo
Logo
×

Advertisement

জাতীয়

সরকার ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ: বিমান মন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

সরকার ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ: বিমান মন্ত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া স্থায়ী কমিটির সদস্যরা এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়সহ অধীনস্থ দপ্তর-সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় স্থায়ী কমিটির সদস্যরা মন্ত্রণালয় সংশ্লিষ্ট গুরুত্বপুর্ণ বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন এবং সব ক্রয় প্রক্রিয়া ও প্রকল্প গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। 

সভায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বিগত ২০ বছরে জবাবদিহিতার ধারাবাহিকতা বজায় না থাকায় পরিকল্পনাহীনভাবে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে বর্তমান সরকার যেকোনো ধরনের ক্রয় প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। মন্ত্রণালয়ের সব ধরনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়ন ও উড়োজাহাজ ক্রয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিক ও যুগোপযোগী করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ৩৫টি নতুন উড়োজাহাজ ক্রয়ের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী। এখনই ক্রয়ের চুক্তি সম্পন্ন না করলে আগামী কয়েক বছর পর বিমান তীব্র উড়োজাহাজ সংকটে পড়বে। কারণ, নতুন ক্রয়কৃত উড়োজাহাজ বহরে যুক্ত হতে প্রায় ১০ বছর সময় লাগবে এবং ততদিনে বর্তমান বহরের উড়োজাহাজগুলো পর্যায়ক্রমে গ্রাউন্ডেড হতে থাকবে।’

তিনি আরও বলেন, উড়োজাহাজ ক্রয়ে সরকারের সরাসরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের নিজস্ব আয় থেকেই পর্যায়ক্রমে এই অর্থ পরিশোধ করবে; সরকার কেবল গ্যারান্টার হিসেবে দায়িত্ব পালন করছে।

বিগত সরকারের আমলের অনিয়ম প্রসঙ্গে মন্ত্রী জানান, অতীতে যেসব অপ্রয়োজনীয় কেনাকাটা করা হয়েছে, তার সঠিক তদন্ত করা হবে। যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে বহাল থাকবে।

বগুড়া বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য প্রায় ২০০০ একর জায়গার প্রয়োজন। Wide Body এয়ারক্রাফট উড্ডয়নের উপযুক্ত রানওয়ে প্রস্তুতের পরিকল্পনা করা হচ্ছে।

এ সময় মন্ত্রী বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যক্রম স্বচ্ছতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে স্থায়ী কমিটির সদস্যদের কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশবাসীর উদ্দেশে বিমানের সতর্কবার্তা

দেশবাসীর উদ্দেশে বিমানের সতর্কবার্তা

ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান

ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান

দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

আশকোনা হজ ক্যাম্পে চালু হলো বিমানের টিকিট কাউন্টার

আশকোনা হজ ক্যাম্পে চালু হলো বিমানের টিকিট কাউন্টার

ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলা, অংশ নেবে ২০টির বেশি দেশ

ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলা, অংশ নেবে ২০টির বেশি দেশ

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটন মন্ত্রী

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটন মন্ত্রী

আরও পড়ুন

নিষিদ্ধ রাসায়নিকে পাকানো ১২ হাজার কলা ধ্বংস

নিষিদ্ধ রাসায়নিকে পাকানো ১২ হাজার কলা ধ্বংস

১১ বছর পর নতুন বেতন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মচারীরা

১১ বছর পর নতুন বেতন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মচারীরা

সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’

‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম