আশকোনা হজ ক্যাম্পে চালু হলো বিমানের টিকিট কাউন্টার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম
যাত্রীদের টিকিটসংক্রান্ত সেবা সহজ করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু।
|
ফলো করুন |
|
|---|---|
যাত্রীদের টিকিটসংক্রান্ত সেবা সহজ করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বুধবার (২৮ অক্টোবর) থেকে চালু হওয়া এ কাউন্টারে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেবা পাওয়া যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বলাকায় অবস্থিত বিমানের বিক্রয় বুথে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় যাত্রীদের টিকিটসংক্রান্ত সেবা স্বাভাবিক রাখতে আশকোনা হজ ক্যাম্পের কাউন্টারটি পুনরায় চালু করা হয়েছে।
এ ছাড়া কোনো যাত্রীর টিকিট পুনরায় ইস্যু করার প্রয়োজন হলে তিনি আশকোনা হজ ক্যাম্পের কাউন্টারের পাশাপাশি বিমানের মতিঝিল বিক্রয়কেন্দ্র থেকেও সেবা নিতে পারবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় সেবা ও সহায়তা অব্যাহত থাকবে। এ বিষয়ে পরবর্তী সময়ে কোনো পরিবর্তন বা নতুন নির্দেশনা থাকলে তা যথাসময়ে জানানো হবে।

-6ae1ee2fa43de.jpg)