স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনিসুল-পলক-মামুন
Advertisement
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম
স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনিসুল-পলক-মামুন
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গ্রেফতার তিনজনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
তারা হলেন— সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (৭০), সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (৪৬) এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (৬২)।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে প্রয়োজনীয় মেডিকেল চেকআপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পুলিশি পাহারায় সোয়া ৩টার দিকে তাদের হাসপাতাল থেকে আবার নিয়ে যাওয়া হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক রিদুয়ানুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গ্রেফতার তিন আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাদের আবার নিয়ে যাওয়া হয়েছে।
