Logo
Logo
×

Advertisement

অন্যান্য

দেশবাসীর উদ্দেশে বিমানের সতর্কবার্তা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম

দেশবাসীর উদ্দেশে বিমানের সতর্কবার্তা

Advertisement

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে অননুমোদিত গুগল ফরম তৈরি করে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের বিষয়টি নজরে এসেছে কর্তৃপক্ষের। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক হতে বলেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি। সতর্কবার্তায় বিমান জানিয়েছে, এ ধরনের কোনো ফরম বা কার্যক্রমের সঙ্গে বিমানের সংশ্লিষ্টতা নেই।

শনিবার (৩১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে একটি অননুমোদিত গুগল ফরমের মাধ্যমে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে বিমান কর্তৃপক্ষ এ ধরনের কোনো ফরম চালু বা অনুমোদন করেনি। প্রচারিত ওই ফরম বা এর মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রমের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো সংশ্লিষ্টতা নেই।

বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, তাদের নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। পাশাপাশি নিয়োগের আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনার জন্য টেলিটকের নির্ধারিত অনলাইন নিয়োগব্যবস্থা ব্যবহার করা হয়। নিয়োগসংক্রান্ত তথ্য ও বিজ্ঞপ্তি বিমানের অনুমোদিত ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। এ অবস্থায় বিমানের নামে প্রচারিত কোনো অননুমোদিত গুগল ফরম বা অপরিচিত লিংকে ব্যক্তিগত তথ্য দেওয়া কিংবা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্য জাতীয় দৈনিক পত্রিকা, বিমানের অনুমোদিত ওয়েবসাইট এবং নির্ধারিত টেলিটক নিয়োগ পোর্টালের মাধ্যমে যাচাই করারও আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান

ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান

দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

আশকোনা হজ ক্যাম্পে চালু হলো বিমানের টিকিট কাউন্টার

আশকোনা হজ ক্যাম্পে চালু হলো বিমানের টিকিট কাউন্টার

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান

সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আরও পড়ুন

মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ, সিসিটিভিতে মিলল নতুন তথ্য

সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ, সিসিটিভিতে মিলল নতুন তথ্য

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩৩ জন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩৩ জন

গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান পরিবর্তন

গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান পরিবর্তন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম