Logo
Logo
×

Advertisement

ঢালিউড

পিয়া জান্নাতুলের ‘রঙবাজার’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ্যে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পিএম

পিয়া জান্নাতুলের ‘রঙবাজার’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ্যে

সংগৃহীত ছবি

Advertisement

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পিয়া জান্নাতুলের সিনেমা ‘রঙবাজার’-এর ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। সম্প্রতি নির্মাতা রাশিদ পলাশ সামাজিক মাধ্যমে এ সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করেছেন। এ সিনেমাটির একটি পোস্টার শেয়ার করার মাধ্যমে পরিচালক আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

রাশিদ পলাশ জানিয়েছেন, সিনেমাটি মুক্তির প্রাথমিক প্রস্তুতি হিসেবে এই ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে এর টিজার।

তামজিদ অতুলের মূল ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী। লাইভ টেকনোলজিস প্রযোজিত 'রঙবাজার' সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পিয়া জান্নাতুল। এ ছাড়া আরও অভিনয় করেছেন একঝাঁক তারকা।

'রঙবাজার' সিনেমার গল্পে উঠে এসেছে দৌলতদিয়া যৌনপল্লির একটি উচ্ছেদ অভিযান এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাপন। এ সিনেমার বড় একটি অংশের শুটিং হয়েছে সরাসরি দৌলতদিয়াতেই। এদের মধ্যে পিয়া জান্নাতুলকে দেখা যাবে ভিন্ন একরূপে। যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী শম্পা রেজা, নাজনীন চুমকি ও তানজিকা আমিন। সেই সঙ্গে মাদক কারবারির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মৌসুমী হামিদ এবং রাজনৈতিক নেতার চরিত্রে লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠুকে। আসন্ন ঈদে 'রঙবাজার' সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারী আর শিল্পীদের প্রতি মানুষ দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছে: পিয়া জান্নাতুল

নারী আর শিল্পীদের প্রতি মানুষ দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছে: পিয়া জান্নাতুল

ভোর ৪টায় দিন শুরু পিয়ার, কী নিয়ে এত ব্যস্ত অভিনেত্রী?

ভোর ৪টায় দিন শুরু পিয়ার, কী নিয়ে এত ব্যস্ত অভিনেত্রী?

ফেরদৌস, শাওন, সোমা ইসলাম, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ফেরদৌস, শাওন, সোমা ইসলাম, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধে পিয়া জান্নাতুলের ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধে পিয়া জান্নাতুলের ক্ষোভ

ব্যারিস্টার সুমনকে নিয়ে যা বললেন অভিনেত্রী পিয়া জান্নাতুল

ব্যারিস্টার সুমনকে নিয়ে যা বললেন অভিনেত্রী পিয়া জান্নাতুল

আরও পড়ুন

এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’

এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’

শুটিং ফাঁসানোর অভিযোগ লুইপার বিরুদ্ধে

শুটিং ফাঁসানোর অভিযোগ লুইপার বিরুদ্ধে

কপাল খুলে না দীঘির

কপাল খুলে না দীঘির

পুরোনো প্রেম নতুন করে জেগে ওঠা— বউভাতের দিন নববধূ সাজে মৌসুমী ও ওমর সানী

পুরোনো প্রেম নতুন করে জেগে ওঠা— বউভাতের দিন নববধূ সাজে মৌসুমী ও ওমর সানী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম