Logo
Logo
×
   

Advertisement

ঢালিউড

যে কারণে যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড পাননি জয় ও মাহি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম

যে কারণে যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড পাননি জয় ও মাহি

ফাইল ছবি

Advertisement

বিনোদন জগতের ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তারা দুজনেই দেশটিতে দীর্ঘদিন অবস্থান করার পেছনে একটি কারণ রয়েছে। সেখানে স্থায়ী ভাবে বসবাসের সুযোগ তৈরি করাই হচ্ছে তাদের বসবাসের মূল কারণ। তাই মাহি ও জয় গ্রীনকার্ডের জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে আবেদন করেছিলেন। এ বিষয়ে কথা বলে জয়। 

জানা গেছে, ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মাহিয়া মাহি ও শাহরিয়ার নাজিম জয়। এ লক্ষ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গ্রিনকার্ডের জন্য আবেদন করেছিলেন এ দুই তারকা। তবে তাদের কাগজপত্রের জটিলতা এবং আবেদনসংক্রান্ত কিছু বিষয়ে কর্তৃপক্ষ পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি।  এতে তাদের সে আবেদনে সাড়া মেলেনি। নাগরিকত্বের জন্য গ্রিনকার্ডের আবেদনের এ যাত্রায় প্রত্যাখ্যান করেছে সে দেশের অভিবাসন কর্তৃপক্ষ। 

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে বুধবার (২১ জানুয়ারি) বিকালে কথা হয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সরকার অভিবাসন নীতিতে কঠোর নিয়ম আনা হয়েছে। এতে আমি যে ফাইল জমা দিয়েছি, তার যাচাই–বাছাই শেষে কিছু বাড়তি তথ্য–উপাত্তের দরকার ছিল। সেসব তথ্য–উপাত্ত এ মুহূর্তে জমা দিতে না পারায় গ্রিনকার্ড হয়নি। 

তিনি আরও বলেন, তবে বিষয়টি এমন নয় যে, আবার আবেদন করা যাবে না। যুক্তরাষ্ট্র সরকার যেসব পর্যবেক্ষণ দিয়েছে, ঠিকঠাক করে আবার গ্রিনকার্ডের জন্য আবেদন করা যাবে বলে জানান শাহরিয়ার নাজিম জয়।

বিনোদন জগতের বেশ কিছু তারকা, পরিচালক ও প্রযোজক গত দেড় বছরে যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তাদের কারও কারও গ্রিনকার্ড হয়েছে, আবার কারও কারও হয়নি। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম