Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘বিমানে করে পরীমনির জন্য শিউলি ফুল, চট্টগ্রামের বড়লোকদের বউরা দুশ্চিন্তায়’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পিএম

‘বিমানে করে পরীমনির জন্য শিউলি ফুল, চট্টগ্রামের বড়লোকদের বউরা দুশ্চিন্তায়’

পরীমনি।

Advertisement

অভিনেত্রী পরীমনির প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। একই পোস্টে পরীমনির জন্য বিমানে করে শিউলি ফুল পাঠানোর প্রসঙ্গ তুলে চট্টগ্রামের ধনী পরিবারের স্ত্রীদের দুশ্চিন্তার কথাও উল্লেখ করেছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জয় এসব কথা বলেন।

পোস্টে পরীমনির প্রশংসা করে জয় লেখেন, আমার কাছে কেন যেন মনে হয়, পরীমনি এ সময়ের অন্যতম এক নায়িকা, যিনি এই ইন্ডাস্ট্রিকে আপন ভাবেন। ইন্ডাস্ট্রির মানুষকে খাওয়ান এবং তাদের সম্মান দেখান। কোনো ফিল্মের প্রেস কনফারেন্সের জন্য কিংবা কাভারেজের জন্য নয়, ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার জন্য।

তিনি আরও লেখেন, সে নিঃসন্দেহে বাংলাদেশের বড় একজন সেলিব্রেটি। তাকে চেনে না এই দেশে এমন কেউ নেই। তার জন্য শুভকামনা।

এরপর পরীমনির জন্য বিমানে করে শিউলি ফুল পাঠানোর প্রসঙ্গ টেনে জয় লেখেন, কিন্তু চট্টগ্রামের বড়লোকদের বউরা কাল রাত থেকে খুবই দুশ্চিন্তায় আছে। কার স্বামী পরীমনির জন্য এত শিউলি ফুল বিমানে করে পাঠাল? আপনারা তো নিশ্চয়ই লোকটিকে খুঁজে পেলে মিডিয়ায় ধরিয়ে দেবেন।

তবে ওই ব্যক্তিকে আড়ালেই থাকার পরামর্শ দিয়ে জয় লেখেন, তবে আমি চাই লোকটা বেঁচে যাক। ধরা না পড়ুক। এরকম শিউলি ফুল তো আমিও কতজনকে দিয়েছি। কিন্তু ধরা পড়ি নাই। এক পাপী আরেক পাপীর পক্ষ নেবে, এটাই তো স্বাভাবিক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরীমনিকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন, ব্যক্তিটি কে?

পরীমনিকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন, ব্যক্তিটি কে?

হলিউডের শুটিং নিয়ে বাড়ছে উদ্বেগ

ফ্রান্সে সরকারবিরোধী আন্দোলন হলিউডের শুটিং নিয়ে বাড়ছে উদ্বেগ

সহসাই হচ্ছে না তিশার অভিষেক

সহসাই হচ্ছে না তিশার অভিষেক

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজল সন্ধ্যা’

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজল সন্ধ্যা’

ঘরোয়া পরিবেশে সন্তানদের সঙ্গে নিয়ে জন্মদিন উদযাপন পরীমনির

ঘরোয়া পরিবেশে সন্তানদের সঙ্গে নিয়ে জন্মদিন উদযাপন পরীমনির

‘আমি সঠিক পথেই আছি’, এআই ভিডিও বিতর্কে পরীমনি

‘আমি সঠিক পথেই আছি’, এআই ভিডিও বিতর্কে পরীমনি

আরও পড়ুন

ওরাই আমার পরিবারকে নোংরা ভাষায় আক্রমণ করেন: কৃতি শ্যানন

ওরাই আমার পরিবারকে নোংরা ভাষায় আক্রমণ করেন: কৃতি শ্যানন

‘মনে হতো মৃত্যুকে দেখছি’, মঞ্চে কেন এত ভয় পেতেন এ আর রহমান

‘মনে হতো মৃত্যুকে দেখছি’, মঞ্চে কেন এত ভয় পেতেন এ আর রহমান

‘বিমানে করে পরীমনির জন্য শিউলি ফুল, চট্টগ্রামের বড়লোকদের বউরা দুশ্চিন্তায়’

‘বিমানে করে পরীমনির জন্য শিউলি ফুল, চট্টগ্রামের বড়লোকদের বউরা দুশ্চিন্তায়’

‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’

‘সাদিয়া আয়মানের সঙ্গে আমার প্রেম ছিল’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম