Logo
Logo
×

Advertisement

ঢালিউড

‘রোজা রেখেও আমরা কাজ করি’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

‘রোজা রেখেও আমরা কাজ করি’

শবনম বুবলী। সংগৃহীত ছবি

Advertisement

শোবিজ অঙ্গনের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন ও বিভিন্ন মন্তব্যের কারণে বেশি আলোচনায় থেকেছেন। এবার তিনি ধর্ম ও সামাজিক নৈতিকতা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান জানিয়ে আবারও আলোচনায় আসেন।

সম্প্রতি এক পডকাস্টে বুবলী বলেন, অনেকেই প্রশ্ন তুলতে পারেন—একজন চলচ্চিত্রের নায়িকা হয়ে তিনি কেন ধর্ম নিয়ে কথা বলছেন। এ প্রসঙ্গে তিনি জানান, একজন মুসলিম হিসেবে নামাজ-রোজা পালন করা তার ব্যক্তিগত বিশ্বাসের অংশ। রোজা রেখেও তিনি কাজ করেন এবং এটি তার ও সৃষ্টিকর্তার মধ্যকার বিষয়। তিনি কখনোই নিজেকে শতভাগ ধার্মিক দাবি করেননি বলেও উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়ায় নীতি–নৈতিকতার কথা বলা ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি পাল্টা প্রশ্ন তোলেন। তার ভাষ্য, যারা অনলাইনে সমালোচনা করেন, তারা নিজেরাও তো চলচ্চিত্র জগতের মানুষ নন; তবু নিজেদের খুব ধর্মভীরু দাবি করেন। তাহলে তারা কেন গীবত করেন, সিনেমা দেখেন বা সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য করেন—এসবও তো ভালো কাজ নয়।

গীবত বা পরনিন্দা সম্পর্কে তিনি বলেন, ইসলামে এটি অত্যন্ত নিন্দনীয় কাজ। তার মতে, একজন নায়িকার অভিনয় নিয়ে প্রশ্ন তোলা হতে পারে, কিন্তু সুদ, ঘুষ বা ব্যভিচারের চেয়েও গীবতকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, ইসলামে গীবতকে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার সঙ্গে তুলনা করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাকিব খানের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন অভিনেত্রী নূতন

শাকিব খানের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন অভিনেত্রী নূতন

আড়াল ভেঙে ফিরছেন শবনম বুবলী

আড়াল ভেঙে ফিরছেন শবনম বুবলী

শাকিব-বুবলীর একসঙ্গে কাটানো সেই স্মৃতি সামনে আনলেন নির্মাতা

শাকিব-বুবলীর একসঙ্গে কাটানো সেই স্মৃতি সামনে আনলেন নির্মাতা

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে যা বললেন শাকিব-বুবলী-অপু

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে যা বললেন শাকিব-বুবলী-অপু

কবে শুটিংয়ে ফিরবেন বুবলী, জানালেন নির্মাতা

কবে শুটিংয়ে ফিরবেন বুবলী, জানালেন নির্মাতা

মেসি এত ভালো খেলে কেন: ব্রাজিল সমর্থক বুবলী

মেসি এত ভালো খেলে কেন: ব্রাজিল সমর্থক বুবলী

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম