Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাকিব খানের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন অভিনেত্রী নূতন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম

শাকিব খানের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন অভিনেত্রী নূতন

ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন। সম্প্রতি তিনি ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস ও দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতাসহ নানা বিষয়ে কথা বলেছেন। 

এক সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নিয়ে অপুর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত চমৎকার বলে উল্লেখ করেন এ অভিনেত্রী। তিনি আরও জানান, শাকিব খানের স্ত্রী হিসেবে অপু বিশ্বাসকে তিনি ‘মিসেস খান’ বলে সম্বোধন করেন। তার মতে, অপু অত্যন্ত ভালো মনের মানুষ ও বড় সুপারস্টার। 

পেশাগত জীবনে সফলতার পাশাপাশি ব্যক্তিজীবনেও অপু দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকেন উল্লেখ করে তাকে পরামর্শ দিয়ে নূতন বলেন, একজন তারকা বা সুপারস্টার হিসেবে নিজের ব্যক্তিগত বিষয়গুলো সব জায়গায় প্রকাশ না করাই শ্রেয়। সময় হলে সঠিক বিষয়গুলো সঠিক সময়েই প্রকাশ্যে আসবে। 

অপু বিশ্বাসকে শুভকামনাও জানান বাংলা সিনেমার জ্যেষ্ঠ এই অভিনেত্রী। তিনি বলেন, ‘তুমি অনেক ভালো একজন অভিনেত্রী। তোমার সুন্দর একটি ছেলে রয়েছে, তাকে নিয়ে ভালো থাক, সুস্থ থাক।’ 

এ ছাড়া শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গেও কাজের অভিজ্ঞতার কথা জানান নূতন। তিনি বলেন, ‘খান সাহেবের (শাকিব খান) দুই স্ত্রীর সঙ্গেই কাজ করেছি। তবে অপুর সঙ্গে কাজের পরিমাণ বেশি।’ 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম