ভালোবাসার মানুষ খুঁজছেন ‘সুপার সিঙ্গেল’ কনা
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
দিলশাদ নাহার কনা। ছবি: তার ফেসবুক থেকে নেওয়া
|
ফলো করুন |
|
|---|---|
বিচ্ছেদের পর একাধিকবার নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাকে ঘিরে। সেসব খবর বরাবরই অস্বীকার করেছেন গায়িকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেকে ‘সুপার সিঙ্গেল’ দাবি করেছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, কনা প্রেম করছেন—এমন খবরটি সত্যি নাকি নিছক গুঞ্জন? জবাবে কনা বলেন, ‘রিউমার।’
এবার নিজেই জানালেন, বর্তমানে তিনি পুরোপুরি একা। শুধু তাই নয়, কেমন সঙ্গী চান, সেটিও জানিয়েছেন কনা।
কনা বলেন, ‘আমি এমন একজন মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে। একদম কনার মতো আরেকজন মানুষ, যে শুধু আমার সঙ্গেই থাকবে।’
অর্থাৎ আপাতত কোনো সম্পর্কে না থাকলেও ভবিষ্যৎ সঙ্গীর ক্ষেত্রে ভালোবাসা, মানসিক মিল ও একনিষ্ঠতাকেই গুরুত্ব দিতে চান কনা।
এর আগে গত বছরের জুনে নিজের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন কনা। গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি। বিচ্ছেদের পর বিভিন্ন সময়ে কনার নতুন প্রেম নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও সেগুলোকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন তিনি।
বিবাহবিচ্ছেদের খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কনা লিখেছিলেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা।’
তিনি লেখেন, ‘জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়। আমার সব শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।’
উল্লেখ্য, ২০১৯ সালে গোলাম মোহাম্মাদ ইফতেখারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কনা। ছয় বছর পর সেই সম্পর্কের ইতি টানেন তারা।
এখন নতুন কোনো সম্পর্কে না জড়ালেও ভবিষ্যতে ভালোবাসার একজন মানুষকে জীবনে চান—সাক্ষাৎকারে সেই ইঙ্গিতই দিলেন এই গায়িকা।

