Logo
Logo
×

Advertisement

বিনোদন

জীবনে উত্থান-পতন আসবেই, ভেতরের ঝড়কে উজ্জ্বল হতে দিও না: পূর্ণিমা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

জীবনে উত্থান-পতন আসবেই, ভেতরের ঝড়কে উজ্জ্বল হতে দিও না: পূর্ণিমা

Advertisement

ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়। এ সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। সুন্দর চেহারার অধিকারিণী পূর্ণিমা— প্রথম ছবিতে অভিনয় করে পূর্ণিমার মতোই আলো ছড়িয়ে দেন ইন্ডাস্ট্রিতে। সেই সঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন তিনি। 

‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন পূর্ণিমা। পর্দার রুপালি জগতের পরিচিত মুখ এ অভিনেত্রী দীর্ঘ অভিনয়জীবনে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। 

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব উপস্থিতি রয়েছে এ অভিনেত্রীর। সেখানে নিয়মিতই নিজের ছবি ও নানা মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন পূর্ণিমা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে নিজের উত্থান-পতন ও ভেতরের আলো নিয়ে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট দিয়েছেন পূর্ণিমা। সেই ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।’

পূর্ণিমার এ পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। তার এ কথায় উঠে এসেছে জীবনের কঠিন সময়েও ইতিবাচকতা ধরে রাখার বার্তা। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, নিজের ভেতরের আলোকে যেন কোনোভাবেই ম্লান হতে দেওয়া না হয়, সে বার্তাই তুলে ধরেছেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে। অভিনেত্রীর এমন উপলব্ধির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তার ভক্ত-অনুসারীরাও। 

পূর্ণিমার সেই পোস্টটির মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি জানিয়েছেন তারা। একজন নেটিজেন লিখেছেন— ‘ঝড় আসবেই; কিন্তু নিজের ভেতরের আলোটা যেন কখনো নিভে না যায়— এটাই জীবনের আসল শক্তি।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘ঠিক বলেছেন, জীবনে যা কিছু হোক থেমে থাকা যাবে না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

দেড় বছর পর ফিরছেন তমা

দাগী থেকে খলনায়ক দেড় বছর পর ফিরছেন তমা

আবারও সিনেমায় আগ্রহী শখ

আবারও সিনেমায় আগ্রহী শখ

মুক্তি পেল দেশের প্রথম এআই সিনেমা

মুক্তি পেল দেশের প্রথম এআই সিনেমা

কমলা রঙে অপরূপ পরীমনি

কমলা রঙে অপরূপ পরীমনি

‘খলনায়ক’—নিশো-চঞ্চল

‘খলনায়ক’—নিশো-চঞ্চল

আরও পড়ুন

ব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিন

ব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিন

ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা

ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা

ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম