মুক্তি পেল দেশের প্রথম এআই সিনেমা
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ক্যামেরা নেই, অভিনয়শিল্পী নেই, শুটিং ইউনিটও নেই। তবুও পর্দায় এসেছে পূর্ণাঙ্গ একটি সিনেমা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে বানানো দেশের প্রথম এই সিনেমার নাম ‘গ্যাপ’। এটি বানিয়েছেন মাবরুর রশীদ বান্নাহ। সিনেমাটি দুদিন আগে সেন্সর ছাড়পত্রও পেয়ে গতকাল মুক্তিও পেয়েছে। প্রদর্শিত হচ্ছে ইউটিউবে। এর আগে গতকাল প্রিমিয়ার হয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে। নির্মাতা জানিয়েছেন, মানুষের মনের কয়েকটি গভীর অনুভূতি থেকে সিনেমার নাম দিয়েছেন তিনি। বলেছেন, সিনেমা বানাতে গিয়ে তাকে সবচেয়ে বেশি ভুগিয়েছে চরিত্রের ধারাবাহিকতা। এক দৃশ্যে একজনের যে চেহারা, যে কণ্ঠ, পরের দৃশ্যেও ঠিক তাই রাখতে হয়েছে। বান্নাহ বলেন, ‘এআই দিয়ে একটি ছবি বা ভিজ্যুয়াল বানানো সহজ। কিন্তু পুরো সিনেমায় চরিত্র আর ঘটনার মিল ধরে রাখা বড় কঠিন কাজ।’ তিনি আরও বলেন, ‘বাস্তবের সিনেমায় শিল্পীদের সামলানো, খাওয়াদাওয়া, যাতায়াত আর সময়ের হিসাব মেলানোর অনেক ঝক্কি থাকে। এআই সিনেমায় এসব নিয়ে ভাবতে হয় না।’
