Logo
Logo
×

Advertisement

বিনোদন

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

Advertisement

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। ১৯৯৯ সাল থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও পরিচিতি পেয়েছেন মীর সাব্বির।

শিগগির তার পরিচালনায় ‘খুব চেনা গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক প্রচারে আসছে। নাটকটি প্রচারে আসবে ‘এমএসএম ড্রামা’ নামের একটি ইউটিউব চ্যানেলে।

এ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, শাহেদ আলী, দীপা খন্দকার, কাজী রাজু ও তাহমিনা সুলতানা মৌসহ অনেকে।

নাটকটি নিয়ে মীর সাব্বির বলেন, খুব চেনা গল্প’ আমাদের জীবনেরই কথা বলে। দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা, পারিবারিক মূল্যবোধ ও সম্পর্কের বন্ধন এখানে উঠে এসেছে।

তিনি আরও বলেন, অনেক সময় আমরা বাবা-মাকে ঠিকমত বুঝতে পারি না। কিন্তু নিজেরা যখন বাবা-মা হই, তখন ভুলগুলো উপলব্ধি করি। এমন চেনা অথচ আনমনা বিষয়গুলোই এ নাটকে দেখানোর চেষ্টা করা হয়েছে।

ধারাবাহিকটিতে অভিনয় নিয়ে অভিনেত্রী ডলি জহুর বলেন, সাব্বিরের পরিচালনায় এর আগেও কাজ করেছি। অভিনেতা হিসেবে সে যতটা সচেতন, পরিচালক হিসেবে তার চেয়েও বেশি নিবেদিত। এই নাটকেও তার প্রমাণ পেয়েছি।

অভিনেতা শাহেদ আলী বলেন, পরিচালক হিসেবে সাব্বির খুব মনোযোগী। কাজ করার সময় বোঝার উপায় থাকে না যে কত কঠিন একটি কাজ কত সহজে সে বের করে আনছে।

সাব্বিরের নির্মাণ নিয়ে অভিনেত্রী দীপা খন্দকার বলেন, বন্ধু হিসেবে তাকে চিনি, তবে পরিচালনায় সে কোনো ছাড় দেয় না। জীবনঘনিষ্ঠ গল্প বলেই তার নাটকগুলো দর্শক পছন্দ করেন।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটকে কাজ করেছেন মীর সাব্বির। এ পর্যন্ত ১৫৫ জন অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করেছেন বলে জানিয়েছেন তিনি।

অভিনেতা বলেন, ‘আমি ক্যারিয়ারের লম্বা এই সময়ে কখনো জুটি হয়ে কাজ করিনি। নির্মাতারা যখন যাকে চেয়েছেন, তার সঙ্গে কাজ করেছি। এ কারণে সমসাময়িক অনেকের চেয়ে আমার নায়িকার সংখ্যা একটু বেশি।’

মীর সাব্বিরের সঙ্গে অভিনয় করেছেন জয়া আহসান, তারিন জাহান ও পপির মতো জনপ্রিয় অভিনেত্রীরা। পাশাপাশি চলতি সময়ের অনেক অভিনেত্রীর সঙ্গেও কাজ করছেন তিনি। এমনকি একটি নাটকে সুবর্ণা মুস্তাফার সঙ্গে প্রধান চরিত্রেও অভিনয় করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেড় বছর পর ফিরছেন তমা

দাগী থেকে খলনায়ক দেড় বছর পর ফিরছেন তমা

আবারও সিনেমায় আগ্রহী শখ

আবারও সিনেমায় আগ্রহী শখ

মুক্তি পেল দেশের প্রথম এআই সিনেমা

মুক্তি পেল দেশের প্রথম এআই সিনেমা

কমলা রঙে অপরূপ পরীমনি

কমলা রঙে অপরূপ পরীমনি

‘খলনায়ক’—নিশো-চঞ্চল

‘খলনায়ক’—নিশো-চঞ্চল

৯ মাস পর শুটিংয়ে তানিয়া বৃষ্টি

৯ মাস পর শুটিংয়ে তানিয়া বৃষ্টি

আরও পড়ুন

ক্যানসার জানার পরই বিয়ের সিদ্ধান্ত, ১৫ মিনিটেরও কম সময়ে বিয়েতে বসেছিলেন হিনা

ক্যানসার জানার পরই বিয়ের সিদ্ধান্ত, ১৫ মিনিটেরও কম সময়ে বিয়েতে বসেছিলেন হিনা

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

১৫৫ নায়িকার সঙ্গে অভিনয় মীর সাব্বিরের, প্রথম ছিলেন কে?

১৫৫ নায়িকার সঙ্গে অভিনয় মীর সাব্বিরের, প্রথম ছিলেন কে?

৩০ বছর পর বড় পর্দায় ফিরছে শাহরুখ-কাজল-রানীর কালজয়ী সিনেমা

৩০ বছর পর বড় পর্দায় ফিরছে শাহরুখ-কাজল-রানীর কালজয়ী সিনেমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম