Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

আবারও সিনেমায় আগ্রহী শখ

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। কাজ করছেন নাটকে। তবে সিনেমায়ও নিয়মিত হতে চান তিনি। ২০১০ সালে ‘বলো না তুমি আমার’ দিয়ে সিনেমায় অভিষেক হয় তার। এরপর ২০১৪ সালে ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামে একটি সিনেমায় দেখা গেছে। পরবর্তীতে প্রেম বিয়ে নিয়ে নানা জটিলতায় অভিনয়ে বিরতি নেমে আসে। বছর তিনেক ধরে আবারও কাজে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন। বলেছেন, নাটকের পাশাপাশি সিনেমায়ও কাজ করতে আগ্রহী তিনি। ইতোমধ্যে সিনেমার দুজন পরিচালক তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। শখ বলেন, ‘ভালো গল্প পেলে দর্শক আমাকে আবারও সিনেমায় দেখতে পাবেন’। তবে বড়পর্দায় ফেরার আগে নিজেকেও নতুন করে তৈরি করেছেন তিনি। সাত মাসে ১৫ কেজি ওজন কমিয়ে এখন ৫৫ কেজিতে নেমে এসেছেন। খাবারের অভ্যাস বদলেছেন, নিয়মিত জিমেও যাচ্ছেন। এদিকে কিছুদিন ধরে বিভিন্ন পণ্যের প্রচারণামূলক অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাকে। মাঝেমধ্যে ফ্যাশন শোতেও অংশ নিচ্ছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দাগী থেকে খলনায়ক দেড় বছর পর ফিরছেন তমা

দেড় বছর পর ফিরছেন তমা

আবারও সিনেমায় আগ্রহী শখ

আবারও সিনেমায় আগ্রহী শখ

‘খলনায়ক রিটার্নস’-এ সালমান-সঞ্জয় জুটি?

‘খলনায়ক রিটার্নস’-এ সালমান-সঞ্জয় জুটি?

অর্ধেক কর্মীকে চাকরিচ্যুত করেছেন রিজ

অর্ধেক কর্মীকে চাকরিচ্যুত করেছেন রিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম