Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

অর্ধেক কর্মীকে চাকরিচ্যুত করেছেন রিজ

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হলিউড অভিনেত্রী রিজ উইদারস্পুনের প্রযোজনা প্রতিষ্ঠান ‘হ্যালো সানশাইন’-এ বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির মালিকানা পুনরায় নিজের নিয়ন্ত্রণে নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই প্রায় ৩০ কর্মীকে চাকরিচ্যুত করেছেন এই অভিনেত্রী। এতে প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫০ শতাংশ চাকরি হারিয়েছেন। সম্প্রতি ব্ল্যাকস্টোন-সমর্থিত প্রতিষ্ঠান ক্যান্ডেল মিডিয়ার কাছ থেকে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানটি আবার কিনে নেন রিজ। ২০২১ সালে হ্যালো সানশাইনের নিয়ন্ত্রণমূলক মালিকানা কিনে নিয়েছিল ক্যান্ডেল মিডিয়া। তবে এবার ফরাসি বিনোদন প্রতিষ্ঠান মিডিয়াওয়ানের সহযোগিতায় আগের ৯০ কোটি ডলারের তুলনায় অনেক কম দামে প্রতিষ্ঠানটির মালিকানা ফিরে পেয়েছেন রিজ।

বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মী ছাঁটাইয়ের পর হ্যালো সানশাইন এখন মূলত সিনেমা ও টেলিভিশন প্রযোজনা এবং রিজের ‘বুক ক্লাব’ ব্র্যান্ডের কার্যক্রমে মনোযোগ দেবে। প্রতিষ্ঠানটির সরাসরি গ্রাহককেন্দ্রিক ব্যবসায়িক বিভাগে বড় ধরনের কাটছাঁট করা হয়েছে। তবে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি হ্যালো সানশাইনের প্রতিনিধিরা।

অবশ্য প্রতিষ্ঠানটিতে কর্মী ছাঁটাইয়ের ঘটনা এবারই প্রথম নয়। ক্যান্ডেল মিডিয়ার অধীনে থাকার সময় গত দুবছরে অন্তত চার দফা কর্মী ছাঁটাই হয়েছিল। বিশেষ করে আনস্ক্রিপ্টেড বিভাগ এবং তরুণ প্রজন্মকে লক্ষ্য করে চালু করা লাইফস্টাইল ব্র্যান্ড ‘সান্নি’ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০২৩ সালে প্রতিষ্ঠানটির শিশুতোষ ও অ্যানিমেশন বিভাগও বন্ধ করে দেওয়া হয়। পরের বছর লাইভ-অ্যাকশন বিভাগকে ক্যান্ডেল স্টুডিওসের সঙ্গে একীভূত করা হয়।

এদিকে প্রতিষ্ঠানটির মালিকানা ফিরে পাওয়ার পর এক বিবৃতিতে রিজ বলেছিলেন, ‘সেরাটা এখনো আসা বাকি।’ তিনি জানান, নির্মাতাদের অগ্রাধিকার দিয়ে একটি আন্তর্জাতিক স্বাধীন স্টুডিও গড়ে তুলেছে মিডিয়াওয়ান। হ্যালো সানশাইনের জন্যও এমন পরিবেশই তার দীর্ঘদিনের স্বপ্ন। নতুন এই উদ্যোগকে তিনি নিজের প্রতিষ্ঠানে ফিরে আসার আনন্দ হিসাবেও উল্লেখ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দাগী থেকে খলনায়ক দেড় বছর পর ফিরছেন তমা

দেড় বছর পর ফিরছেন তমা

আবারও সিনেমায় আগ্রহী শখ

আবারও সিনেমায় আগ্রহী শখ

‘খলনায়ক রিটার্নস’-এ সালমান-সঞ্জয় জুটি?

‘খলনায়ক রিটার্নস’-এ সালমান-সঞ্জয় জুটি?

অর্ধেক কর্মীকে চাকরিচ্যুত করেছেন রিজ

অর্ধেক কর্মীকে চাকরিচ্যুত করেছেন রিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম