Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক পরবর্তীকালে ভেঙে গেলেও তাদের প্রেমের সেই সময়ের নানা ঘটনা বলিউডপ্রেমীদের আগ্রহের বিষয় হয়ে রয়েছে। অভিনেত্রী স্মিতা জয়করের সাম্প্রতিক বক্তব্য সেই পুরোনো অধ্যায়কে আবারও আলোচনায় নিয়ে এসেছে। 

অভিনেত্রী বলেন, বিষয়টি পরিচালকের নজর এড়ায়নি। সঞ্জয় লীলা বানসালি তখন সালমানকে প্রশ্ন করেন— তিনি কেন ঐশ্বরিয়ার হাত ছুঁয়েছেন? 

স্মিতার বর্ণনা অনুযায়ী, সালমানও এ বিষয়ে রাখঢাক করেননি। তিনি বলেন, দৃশ্যের প্রয়োজনে নয়, ঐশ্বরিয়ার প্রতি নিজের অনুভূতি থেকেই তার হাত ছুঁয়েছিলেন।

বলি ভাইজান সালমান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের সম্পর্ক একসময় ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। তাদের প্রেম পরিণতি না পেলেও ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিং ঘিরে নানা ঘটনা আজও আলোচনায় আসে। এবার সেই সময়ের অভিজ্ঞতা সম্প্রতি এক সাক্ষাৎকারে তুলে ধরেন অভিনেত্রী স্মিতা জয়কর। 

অভিনেত্রী বলেন, সিনেমার একটি গানের শুটিংয়ে ঐশ্বরিয়ার হাত ছুঁয়ে ফেলেছিলেন সালমান খান। আর তা দেখেই অভিনেতাকে প্রশ্ন করেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি।

স্মিতা বলেন, ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিংয়ের সময় সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তাদের আচরণে সেই অনুভূতি প্রকাশ পেত। বাস্তবের রসায়ন পর্দাতেও ফুটে উঠত বলে জানান তিনি। তবে প্রেমের সেই আবহের পাশাপাশি শুটিংয়ের সময় নিয়ে সমস্যাও ছিল বলে দাবি স্মিতার। 

তিনি বলেন, নির্ধারিত সময়ে সেটে পৌঁছাতেন না সালমান ও ঐশ্বরিয়া। সকাল ৭টায় শুটিং শুরু হওয়ার কথা থাকলেও অনেক সময় সকাল ১০টা পেরিয়ে যেত, তবু তাদের দেখা মিলত না। এতে সেটের অন্য কর্মীদের মধ্যে বিরক্তি তৈরি হতো। প্রেমে পড়লে এমনটি হতেই পারে— এমন ভেবেই তারা পরিস্থিতি মেনে নিতেন বলে জানান স্মিতা।

স্মিতা আরও বলেন, ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ গানের শুটিংয়ের সময় একটি দৃশ্যে সালমানকে টেবিলের চারপাশ দিয়ে হেঁটে আসতে হতো। অন্যদিকে ঐশ্বরিয়ার দাঁড়িয়ে থাকার কথা ছিল সামনে। সেই দৃশ্যের শুটিং চলাকালে সালমান হঠাৎ ঐশ্বরিয়ার হাত ছুঁয়ে ফেলেন বলে দাবি করেন অভিনেত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সালমান সেদিন ঐশ্বরিয়াকে ছোঁয়ায় যা করেছিলেন বানসালি

সালমান সেদিন ঐশ্বরিয়াকে ছোঁয়ায় যা করেছিলেন বানসালি

ইতালিতে বাগদান সারলেন আয়ুষ্মান

ইতালিতে বাগদান সারলেন আয়ুষ্মান

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

রাজনীতিতে আসছেন ধানুশ? যে কারণে বাড়ছে জল্পনা

রাজনীতিতে আসছেন ধানুশ? যে কারণে বাড়ছে জল্পনা

মারধরের কারণেই কি সালমানের সঙ্গে প্রেম ভেঙে যায় ঐশ্বরিয়ার?

মারধরের কারণেই কি সালমানের সঙ্গে প্রেম ভেঙে যায় ঐশ্বরিয়ার?

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

আরও পড়ুন

ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা

ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা

ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

সালমান সেদিন ঐশ্বরিয়াকে ছোঁয়ায় যা করেছিলেন বানসালি

সালমান সেদিন ঐশ্বরিয়াকে ছোঁয়ায় যা করেছিলেন বানসালি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম