Logo
Logo
×

Advertisement

বিনোদন

ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা

Advertisement

বলিউডে নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সারা আলী খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেকের পর থেকেই ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করেছেন সাইফ আলী খানের কন্যা। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণার মাধ্যমেও নিয়মিত আয় করছেন তিনি। সম্প্রতি আলোচনায় এসেছে অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ ও তার পারিশ্রমিকের হিসাব।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে সারার সম্পদের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১৯ সালে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৩ কোটি টাকা। ২০২১ সালে তা বেড়ে আনুমানিক ২০ কোটি টাকায় দাঁড়ায়। ২০২৫ সালে সম্পদের পরিমাণ প্রায় ২৪ কোটি টাকা বলে জানা গিয়েছিল। তবে সাম্প্রতিক হিসাব অনুযায়ী, বর্তমানে সারার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ কোটি টাকা। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে তার সম্পদে এসেছে বড় ধরনের পরিবর্তন।

অভিনয় থেকে পাওয়া পারিশ্রমিক সারার আয়ের অন্যতম প্রধান উৎস। ইন্ডাস্ট্রি সূত্রের বরাতে জানা গেছে, একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ৩ কোটি টাকা নিয়ে থাকেন তিনি। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও প্রচারণায় অংশ নিয়েও মোটা অঙ্কের অর্থ আয় করেন। একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারণায় অংশ নিতে তার পারিশ্রমিক প্রায় ১ কোটি টাকা বলে জানা গেছে।

বিলাসবহুল জীবনযাপনেও পিছিয়ে নেই এই অভিনেত্রী। তার গাড়ির সংগ্রহে রয়েছে বেশ কয়েকটি দামি এসইউভি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মার্সিডিজ-বেঞ্জ জি-ক্লাস জি ৩৫০ডি এবং জিপ কম্পাস।

এদিকে কাজ নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন সারা। বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করতে নিয়মিত নতুন নতুন সিনেমায় কাজ করছেন তিনি। গত ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে তার অভিনীত স্পাই-কমেডি ঘরানার সিনেমা ‘উড়তা তীর’। করণ জোহরের প্রযোজনায় নির্মিত ছবিটিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছেন সারা।

অভিনয়, বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রচারণা—সব মিলিয়ে নিজের ক্যারিয়ার ও আর্থিক অবস্থানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা

ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা

ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

সালমান সেদিন ঐশ্বরিয়াকে ছোঁয়ায় যা করেছিলেন বানসালি

সালমান সেদিন ঐশ্বরিয়াকে ছোঁয়ায় যা করেছিলেন বানসালি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম